ফতুল্লায় যৌথ মাদকবিরোধী অভিযানে ৫ জন আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় যৌথ মাদকবিরোধী অভিযানে ৫ জন আটক
শনিবার, ১৮ জুলাই ২০২৬



ফতুল্লায় যৌথ মাদকবিরোধী অভিযানে ৫ জন আটক

নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ মাদকবিরোধী অভিযানে পাঁচজনকে আটক করা হয়েছে। এ সময় উদ্ধার করা ৪০০ গ্রাম গাঁজা পুড়িয়ে ধ্বংস করা হয়।

শনিবার (১৮ জুলাই) দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ফতুল্লা মডেল থানাধীন মধ্য নরসিংহপুর, দক্ষিণ মাইসদার ও গলাচিপা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সূত্রে জানা যায়, আটক পাঁচজনের মধ্যে মো. ওয়াহিদুজ্জামান অনিক (৩৫)কে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. রাব্বি (১৮) ও মোহাম্মদ সামিউল (১৮)কে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহিদ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড দেন।

পুলিশ জানায়, ইয়াবা সেবনের দায়ে তাদের এ সাজা দেওয়া হয়। অভিযান চলাকালে উদ্ধার করা ৪০০ গ্রাম গাঁজা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে আটক অপর দুজন হলেন—আব্দুস সালাম (৩২) ও সাদ্দাম (১৫)। তাদের ফতুল্লা থানা হেফাজতে রাখা হয়েছে। ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তাদের রোববার আদালতে পাঠানো হবে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. শামীম হোসাইনসহ ফতুল্লা মডেল থানা পুলিশ ও পুলিশ লাইন্সের সদস্যরা অংশ নেন।

মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ২৩:১৭:০৯   ৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ওমানের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা রাজপরিবারের
পরিবেশ রক্ষা করতে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী
অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন
সংসদে ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাস
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ডিম-মাংসের উৎপাদন বাড়িয়ে মূল্য যৌক্তিক পর্যায়ে রাখতে হবে -মৎস্য প্রতিমন্ত্রী
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, সরিষাবাড়ীতে থানায় অভিযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ