সরিষাবাড়ীতে অটো রিকশা চুরি করতে গিয়ে গণধোলাই, চোর পুলিশে সোপর্দ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে অটো রিকশা চুরি করতে গিয়ে গণধোলাই, চোর পুলিশে সোপর্দ
রবিবার, ১৯ জুলাই ২০২৬



সরিষাবাড়ীতে অটো রিকশা চুরি করতে গিয়ে গণধোলাই, চোর পুলিশে সোপর্দ

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে অটো রিকশা চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে এক চোর। পরে গণধোলাই দিয়ে তাকে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

​রোববার (১৯ জুলাই) সকালে উপজেলার বরবাড়িয়া রেলি ব্রিজ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

​পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত ব্যক্তির নাম শুকুর আলী (৪৫)। সে মাদারগঞ্জ উপজেলার শ্যামগঞ্জ কালীবাড়ী গ্রামের মোহাম্মদ মোফাজ্জল মোল্লার ছেলে।

আটককালে শুকুর আলীর কাছ থেকে চুরি করার সরঞ্জামাদি জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে— একটি প্লাস, একটি স্ক্রু ড্রাইভার, একটি কেচি এবং একটি টর্চ লাইট।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় জনতা চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তার কাছ থেকে চুরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৪:৪১:৪৪   ১৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আগামী বছর সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং চালু হবে
জাতীয় দলের হয়েও ৩৫০ রান করতে চান হৃদয়
‘নতুন পে-স্কেল ব্যয়বহুল সিদ্ধান্ত নয়, ক্রয়ক্ষমতা রক্ষার উদ্যোগ’: উপদেষ্টা তিতুমীর
নিরাপত্তার দাবিতে ঢাকা-জামালপুর রুটে বাস চলাচল বন্ধ, শ্রমিকদের কর্মবিরতি
কৃষক কার্ড: মাঠের মানুষের হাতে মর্যাদার নতুন ঠিকানা
ত্রয়োদশ জাতীয় সংসদের স্থায়ী কমিটির সচিবদের সাথে আইপিইউ প্রতিনিধির বৈঠক অনুষ্ঠিত
চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
মর্যাদা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ : চিফ হুইপ
সাংবাদিক কাজিম রেজার প্রয়াণে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের গভীর শোক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ