চার দাবিতে সিটি প্রশাসককে নাগরিক আন্দোলনের স্মারকলিপি

প্রথম পাতা » ছবি গ্যালারী » চার দাবিতে সিটি প্রশাসককে নাগরিক আন্দোলনের স্মারকলিপি
রবিবার, ১৯ জুলাই ২০২৬



চার দাবিতে সিটি প্রশাসককে নাগরিক আন্দোলনের স্মারকলিপি

নারায়ণগঞ্জের উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট চারটি দাবিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনের কাছে স্মারকলিপি দিয়েছে নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলন।

রোববার (১৯ জুলাই) দুপুরে সংগঠনের আহ্বায়ক রফিউর রাব্বির নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রশাসকের কাছে এ স্মারকলিপি দেয়। প্রতিনিধি দলে ছিলেন ভবানী শংকর রায়, হাফিজুল ইসলাম, আবু নাঈম খান বিপ্লব ও ধীমান সাহা জুয়েল।

স্মারকলিপিতে সংগঠনটির চারটি দাবি হলো রেললাইন ধরে চাষাঢ়া মহিলা কলেজসংলগ্ন সড়কের দক্ষিণাংশ দেওভোগ সিটি পার্ক এলাকা থেকে নির্মাণ, ১ নম্বর রেলগেট এলাকার রেলওয়ের জায়গায় খেলার মাঠ স্থাপন, খানপুর কনটেইনার পোর্ট নির্মাণ বন্ধে দ্রুত পদক্ষেপ এবং চীনের সহায়তায় নির্মিতব্য হাসপাতালের তালিকায় নারায়ণগঞ্জকে অন্তর্ভুক্ত করা।

স্মারকলিপিতে বলা হয়, দুই নম্বর রেলগেট থেকে চাষাঢ়া পর্যন্ত রেললাইনসংলগ্ন যে সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে, সেটির দক্ষিণ প্রান্ত দেওভোগ নগরপার্কসংলগ্ন কাটা কাপড় মার্কেট এলাকা থেকে শুরু করা হলে দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের যাতায়াত সহজ হবে। একই সঙ্গে শহরের প্রধান সড়কের ওপর চাপ কমবে।

এ ছাড়া ১ নম্বর রেলগেট এলাকায় রেলওয়ের জমিতে বাণিজ্যিক স্থাপনা নির্মাণের পরিবর্তে খেলার মাঠ ও উন্মুক্ত স্থান তৈরির দাবি জানানো হয়। সংগঠনটির মতে, শহরে খেলার মাঠের সংকট রয়েছে। তাই জায়গাটি শিক্ষার্থী ও সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রাখা প্রয়োজন।

খানপুরে প্রস্তাবিত কনটেইনার পোর্ট প্রকল্পের বিরোধিতা করে স্মারকলিপিতে বলা হয়, প্রকল্পটি শহরের জন্য ক্ষতিকর হতে পারে। তাই দ্রুত প্রকল্পটি বন্ধে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া চীনের সহায়তায় দেশে নির্মিতব্য ২০টি হাসপাতালের মধ্যে একটি নারায়ণগঞ্জে স্থাপনের দাবিও জানায় সংগঠনটি।

স্মারকলিপি গ্রহণ করে সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন দাবিগুলোকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তা বাস্তবায়নে প্রয়োজনীয় ভূমিকা রাখার আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ১৮:৫৪:২১   ৮৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দেশকে অস্থিতিশীল করার যেকোনো চেষ্টা জনগণ প্রতিরোধ করবে: এমরান সালেহ প্রিন্স
বিপথগামী যুবকদের আলোর পথে ফেরাতে হবে: ড. খন্দকার মারুফ
ভবিষ্যতে একই ভুলের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের
ফতুল্লায় শিশুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, ঢামেকে প্রেরণ
মাদক-চুরি-ছিনতাই বন্ধের দাবিতে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন
ছিনতাই-চাঁদাবাজির আতঙ্ক থেকে মুক্তি চাই: সিরাজুল মামুন
সাইবার সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে সরকার : কেসিসি প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ