
আজ মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬। ইতিহাসের পাতায় ২১ জুলাই দিনটি নানা গুরুত্বপূর্ণ ঘটনা, বিশিষ্ট ব্যক্তিদের জন্ম ও মৃত্যু এবং বিশ্ব ইতিহাসের স্মরণীয় অধ্যায়ের সাক্ষী। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনের উল্লেখযোগ্য ঘটনাগুলো।
উল্লেখযোগ্য ঘটনাবলি: ১৬৫৮ - মোগল সম্রাট আওরঙ্গজেব দিল্লীর সিংহাসনে আরোহণ করেন। ১৭১৩ - রাশিয়ার জার পিটার দ্য গ্রেটের ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী পারস্য উপসাগরের পানি সীমা পর্যন্ত নিজেদের সাম্রাজ্য। ক্রম বিস্তারের লক্ষ্যে জর্জিয়াকে ইরান থেকে পৃথক করার প্রথম পদক্ষেপ নিয়েছিল। ১৭৯৮ - নেপোলিয়ন বোনাপার্ট মিসরের যুদ্ধে জয়লাভ করেন। ১৮৩১ - নেদারল্যান্ডের অন্তর্গত বেলজিয়াম স্বাধীনতা লাভ করে। ১৮৬৬ - লন্ডনে কলেরায় শতাধিক লোকের মৃত্যু হয়। ১৮৮৩ - ভারতের প্রথম রঙ্গমঞ্চ স্টার থিয়েটারের উদ্বোধন। ১৮৮৪ - লর্ডসে প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচ শুরু হয়। ১৮৮৮ - ব্রিটিশ নাগরিক জন বয়েড ডানলপ বায়ুচালিত টায়ার আবিষ্কার করেন। ১৯৫৪ - জেনেভা সম্মেলন শেষে ভিয়েতনাম এবং ফ্রান্সের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। ১৯৫৯ - মার্কিন যুক্তরাষ্ট্রে পারমাণবিক শক্তিচালিত প্রথম বাণিজ্যতরী সাগরে ভাসানো হয়। ১৯৬৮ - আসামের করিমগঞ্জে দিব্যেন্দু ও জগন্ময় বাংলা ভাষার মর্যাদা রক্ষায় শহীদ হন। ১৯৬৯ - চাঁদে মানুষের প্রথম পৌঁছানো। ১৯৭৬ - মুক্তিযোদ্ধা কর্নেল আবু তাহেরের ফাঁসি কার্যকর।
জন্ম: ১৬২০ - জিন পিকার্ড, ফরাসি জোর্তির্বিদ। ১৬৬৪ - ম্যাথু প্রাইয়োর, ইংরেজ কবি ও কূটনীতিক। ১৬৯৩ -থমাস পেলহাম - হোলস, নিউক্যাসেল প্রথম ডিউক, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ১৭১০ - পল মোরিং, জার্মান শল্যচিকিৎসক। ১৭৬২ - টিমোথি হাইনম্যান, রাস্তা নির্মাণের পথপ্রদর্শক। ১৮১৬ - পল রয়টার, জার্মান বংশোদ্ভূত ইংরেজ উদ্যোগপতি ও রয়টার সংবাদসংস্থার প্রতিষ্ঠাতা। ১৮৬৩ - সি. অব্রে স্মিথ, বিখ্যাত ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা। ১৮৭৭ - মহর্ষি নগেন্দ্রনাথ প্রচারিত যোগ - ভক্তি মার্গের একজন সিদ্ধ সাধক ধ্যান প্রকাশ ব্রহ্মচারী। ১৮৯৩ - হান্স ফালাডা, জার্মান লেখক। ১৮৯৯ - হার্ট ক্রেন, আমেরিকান কবি। ১৮৯৯ - আর্নেস্ট হেমিংওয়ে, মার্কিন ঔপন্যাসিক, ছোটগল্প রচয়িতা এবং সাংবাদিক। ১৯০৯ - মনোরঞ্জন ভট্টাচার্য, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে অগ্নিযুগের বিপ্লবী। ১৯১১ - মার্শাল ম্যাকলুহান, কানাডিয়ান লেখক ও তাত্ত্বিক। ১৯১১ - উমাশঙ্কর যোশী, ভারতীয় বিখ্যাত বিদ্বজ্জন, কবি এবং ঔপন্যাসিক। ১৯১৬ - পল রয়টার, জার্মান বংশোদ্ভূত ইংরেজ সাংবাদিক ও রয়টার্সের প্রতিষ্ঠাতা। ১৯২৩ - রুডলফ মার্কাস, কানাডীয় বংশোদ্ভূত আমেরিকান রসায়নবিদ। ১৯৩০ - আনন্দ বখশি, ভারতীয় কবি ও গীতিকার। ১৯৩৪ - চান্দু বোর্দে, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। ১৯৪৪ - জন আটা মিলস, ঘানার আইনজীবী, রাজনীতিবিদ, ঘানার ৩য় প্রেসিডেন্ট। ১৯৪৫ - জিওফ ডাইমক, সাবেক অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেট তারকা। ১৯৪৫ - ব্যারি রিচার্ডস, সাবেক ও বিখ্যাত দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেট তারকা। ১৯৪৭ - চেতন চৌহান, সাবেক ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার। ১৯৪৮ - বেপে গ্রিলো, ইতালীয় কৌতুকাভিনেতা, অভিনেতা ও অ্যাক্টিভিসস্ট। ১৯৫১ - রবিন উইলিয়ামস, আমেরিকান অভিনেতা, গায়ক এবং প্রযোজক। ১৯৫৭ - স্টিফান লোফভেন, সুইডিশ ইউনিয়ন নেতা ও রাজনীতিবিদ ও ৩৩ তম প্রধানমন্ত্রী। ১৯৬০ - অমর সিং চমকিলা, ভারতীয় গায়ক এবং গীতিকার। ১৯৬৮ - আদিত্য শ্রীবাস্তব , ভারতীয় অভিনেতা যিনি ভারতীয় টিভি সিরিজ সিআইডিতে সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ চরিত্রে অভিনয় করার জন্য বিখ্যাত। ১৯৭১ - শার্লত গ্যাঁসবুর, ব্রিটিশ-ফরাসি অভিনেত্রী ও গায়িকা। ১৯৭৫ - রবীন্দ্র পুষ্পকুমারা, শ্রীলঙ্কার ক্রিকেটার। ১৯৮৯ - জুনো টেম্পল, ইংরেজ অভিনেত্রী। ১৯৯০ - জেসন রয়, ইংলিশ ক্রিকেটার। ১৯৯৭ - কে.এম. ইয়ামিনুল হাসান আলিফ, বিশিষ্ট সাংবাদিক নেতা, ব্যবসায়ী ও রাজনীতিবিদ।
মৃত্যু: ১০০৫ - ইবনে সাম্হ, স্পেনের বিখ্যাত মুসলিম গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী এবং চিকিৎসক। ১৭৯৬ - রবার্ট বার্নস, স্কটিশ কবি ও গীতিকার। ১৯০৬ - উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ভারতীয় ব্যারিস্টার এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের সহ-প্রতিষ্ঠাতা এবং প্রথম সভাপতি। ১৯৩৫ - বাঙালি সংগীতজ্ঞ দিনেন্দ্রনাথ ঠাকুর। ১৯৪৩ - চার্লস উইলিয়াম প্যাডক, আমেরিকান দৌড়বিদ। ১৯৪৪ - ক্লজ ফন স্টফেনবার্গ, জার্মান সামরিক কর্মকর্তা ও ক্যাথলিক অভিজাত সম্প্রদায়ভূক্ত ব্যক্তি। ১৯৪৬ - গোয়ালবার্তো ভিলারয়ল, বলিভিয়ার প্রেসিডেন্ট। ১৯৫০ - জন সি. উডস, নুরেমবার্গ বিচারের মৃত্যুদণ্ড কার্যকরকারী আমেরিকান জল্লাদ। ১৯৫১ - মহাকবি কায়কোবাদ নামে সুপরিচিত কাজেম আলী কোরেশি। ১৯৬৭ - আলবার্ট লুথুলি, নোবেল পুরস্কার বিজয়ী দক্ষিণ আফ্রিকান শিক্ষক ও রাজনীতিবিদ। ১৯৭২ - জিগমে দর্জি ওয়াংচুক, ভুটানের তৃতীয় ড্রূক গ্যালাপ (রাজা)। ১৯৭২ - র্যালফ ক্রেগ, আমেরিকান অ্যাথলেট। ১৯৭৬ - আবু তাহের, বীর উত্তম খেতাবপ্রাপ্ত বাংলাদেশি মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার। ১৯৯৮ - অ্যালান শেপার্ড, মার্কিন নৌ বৈমানিক ও নাসার নভোচারী। ২০০৪ - এডওয়ার্ড বি লুইস, মার্কিন জিনবিজ্ঞানী। ২০১২ - ডন উইলসন, ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার। ২০১৫ - ই. এল. ডোক্টোরও, আমেরিকান ঔপন্যাসিক, গল্পকার ও নাট্যকার। ২০১৭ - জন হার্ড, আমেরিকান চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা।
বাংলাদেশ সময়: ১১:১৮:৫৬ ৭ বার পঠিত