মেসিকে ছাড়াই দেশে ফিরেছে আর্জেন্টিনা: ছাদখোলা বাসে সংবর্ধনা

প্রথম পাতা » খেলাধুলা » মেসিকে ছাড়াই দেশে ফিরেছে আর্জেন্টিনা: ছাদখোলা বাসে সংবর্ধনা
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬



মেসিকে ছাড়াই দেশে ফিরেছে আর্জেন্টিনা: ছাদখোলা বাসে সংবর্ধনা

২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপানির্ধারণী রোমাঞ্চকর ফাইনালে স্পেনের কাছে ১-০ ব্যবধানে হারের তীব্র কষ্ট নিয়ে অবশেষে দেশে ফিরেছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। সোমবার বিকেলে নিউ ইয়র্ক থেকে রওনা হয়ে স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পরপরই বুয়েনস আইরেসের এজেইজা ইসা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় লিওনেল স্কালোনির দল।

বিশ্বকাপ হাতছাড়া হলেও দেশের মাটিতে রানার্স-আপ দলকে বরণ করে নিতে কোনো কমতি রাখেনি ফুটবলপ্রেমী আর্জেন্টাইনরা।

বিমানবন্দরে নামার পর আলবিসেলেস্তে দলকে দেওয়া হয় রাজকীয় সংবর্ধনা। ‘রেজিমিয়েন্ট অফ মাউন্টেড গ্রেনেডিয়ার্স’-এর ব্যান্ড দল ঐতিহাসিক ‘মুচাচোস’ গানটি বাজিয়ে খেলোয়াড়দের অভ্যর্থনা জানায়। বিমান থেকে লাল গালিচা বিছিয়ে স্কালোনি ও তার ফুটবলারদের বের করে আনা হয়।

এই প্রতিনিধি দলে কোচ লিওনেল স্কালোনি এবং এএফএ সভাপতি ক্লাউদিও “চিকি” তাপিয়ার সাথে ছিলেন নিকোলাস ওতামেন্দি, এমি মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিসান্দ্রো মার্টিনেজ, গনসালো মন্তিয়েল, থিয়াগো আলমাদা ও এজেকিয়েল পালাসিওসের মতো গুরুত্বপূর্ণ তারকারা।

বৃষ্টি ও শীত উপেক্ষা করে সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস

যদিও সরকারিভাবে কোনো আনুষ্ঠানিক উদযাপনের পরিকল্পনা ছিল না, তবুও প্রিয় দলকে এক নজর দেখতে এবং তাদের পুরো বিশ্বকাপের দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ধন্যবাদ জানাতে হাজার হাজার সমর্থক জড়ো হন এজেইজা ট্রেনিং গ্রাউন্ড ও রিচারি হাইওয়ের চারপাশে।

প্রতিকূল আবহাওয়া, ঠান্ডা ও বৃষ্টি উপেক্ষা করে সমর্থকরা আতশবাজি পুড়িয়ে এবং গান গেয়ে মেতে ওঠেন। ভক্তদের এই আবেগ দেখে আবেগপ্লুত হয়ে পড়েন ফুটবলাররাও। তারা নিজ উদ্যোগে একটি ছাদখোলা বাসে উঠে সমর্থকদের ভালোবাসার জবাব দেন এবং পুরো পথ অভিবাদন গ্রহণ করেন।

লিওনেল মেসি, রদ্রিগো দে পল, এঞ্জো ফার্নান্দেজ, লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, নিকো পাজ, জেরোনিমো রুয়ি, ক্রিস্টিয়ান রোমেরো, জিউলিয়ানো সিমিওনে এবং নাহুয়েল মোলিনা।

বুয়েনস আইরেসের দলের সঙ্গে না গিয়ে অধিনায়ক লিওনেল মেসি নিউ ইয়র্ক থেকে সরাসরি মায়ামি গেছেন তার পরিবারকে সঙ্গে নেওয়ার জন্য। সেখান থেকে তিনি সোজা জন্মশহর রোজরিওতে নিজের বাড়িতে যাবেন

বাংলাদেশ সময়: ১৪:৩৯:৫২   ৬৬ বার পঠিত  




খেলাধুলা’র আরও খবর


পোর্তোর বিপক্ষে সিটির জয় ছাপিয়ে আলোচনায় মারামারি
জাতীয় ফুটবল দলের নতুন অফিসিয়াল জার্সি উন্মোচন
কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ নারী দল
দুই মিনিটে পিছিয়ে যেয়েও জয় ছিনিয়ে নিল আর্সেনাল
ভ্যালেন্সিয়াকে ৫ গোলে উড়িয়ে বার্সেলোনার চারে চার
মেসির দুই অ্যাসিস্টের পরও মায়ামিকে রুখে দিলেন সেই এমবোলো
গোল পাননি রোনালদো, মৌসুমের প্রথম হার আল-নাসরের
পাকিস্তানকে ৫৫ রানে অলআউট করে ভারতের বড় জয়
ইসাকের জোড়ায় প্রথম জয় লিভাপুলের
বার্সেলোনা ছেড়ে কাতারের ক্লাবে গেলেন স্প্যানিশ ফুটবলার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ