মিস ওয়ার্ল্ডে প্রথমবার পাকিস্তান, প্রতিনিধিত্ব করবেন আনিকা

প্রথম পাতা » ছবি গ্যালারী » মিস ওয়ার্ল্ডে প্রথমবার পাকিস্তান, প্রতিনিধিত্ব করবেন আনিকা
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬



মিস ওয়ার্ল্ডে প্রথমবার পাকিস্তান, প্রতিনিধিত্ব করবেন আনিকা

প্রথমবারের মতো মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে পাকিস্তান। ২০২৬ সালের মিস ওয়ার্ল্ড পাকিস্তান হিসেবে নির্বাচিত হয়েছেন ২৪ বছর বয়সী আনিকা মেরাজ। তিনিই ৭৫তম মিস ওয়ার্ল্ড উৎসবে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন।

আগামী ৯ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ভিয়েতনামে অনুষ্ঠিত হবে এবারের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা। বিষয়টি নিশ্চিত করেছে মিস ওয়ার্ল্ড কর্তৃপক্ষ।

ব্যবসা ও অর্থনীতিতে স্নাতক আনিকা হিসাববিজ্ঞান ও নিরীক্ষা বিষয়ে পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি অডিটিং ও অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর (মাস্টার্স) করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি বলেন, ‘পাকিস্তানের প্রথম মিস ওয়ার্ল্ড হিসেবে নির্বাচিত হতে পেরে আমি ভীষণ সম্মানিত ও আনন্দিত। দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। আমি সর্বোচ্চ চেষ্টা করব, যাতে পাকিস্তান গর্ব করতে পারে।’

তিনি আরও জানান, জাতীয় পরিচালক সোনিয়া আহমেদের প্রতি তিনি কৃতজ্ঞ, যিনি তার ওপর আস্থা রেখে এই দায়িত্ব দিয়েছেন। পাশাপাশি ফটোগ্রাফার, মেকআপ শিল্পী ও ভিডিও নির্মাতাসহ পুরো টিমকেও ধন্যবাদ জানিয়েছেন।

লাহোরের ফ্যালেট্টিস হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে আনিকার মাথায় বিজয়ের মুকুট পরিয়ে দেন মিস পাকিস্তান ইউনিভার্সাল ২০২২ ড. শাফাক আখতার এবং মিস্টার পাকিস্তান ওয়ার্ল্ড আত্তাউল্লাহ গুজ্জর।

অনুষ্ঠানে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানান আনিকা। তিনি বলেন, রাষ্ট্র স্বীকৃত পাবলিক অ্যাকাউন্ট্যান্ট হওয়ার পাশাপাশি শিশুদের অধিকার ও মেয়েদের শিক্ষার প্রসারে কাজ করতে চান।

আয়োজকদের দাবি, আনিকা আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার অভিজ্ঞ মুখ। এর আগে তিনি ছয়টি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে চারটি শিরোপা জিতেছেন।

এর আগে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন এরিকা রবিন ও রোমা রিয়াজ। তবে এবারই প্রথম মিস ওয়ার্ল্ডের মঞ্চে পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন কোনো প্রতিযোগী।সূত্র: গল্ফ টুডে

বাংলাদেশ সময়: ১৭:৪১:০৩   ৫৬ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় ইসরাইলি হামলা
র‌্যাব বিলুপ্তির পর আনুষ্ঠানিক যাত্রা শুরু এসআরবির
তেহরানের ‘সরাসরি’ বার্তা, যুদ্ধের অবসান ‘সন্নিকটে; বলে আশা ট্রাম্পের
যুক্তরাজ্য–ইসরায়েল মুখোমুখি, পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা-আন্তর্জাতিক চাপে কি নেতানিয়াহু
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
বাংলাদেশ-ইইউ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ
ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রুহুল কবির রিজভীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ