৩০ জুলাই সারাদেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৩০ জুলাই সারাদেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬



৩০ জুলাই সারাদেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা

কমিশন বৃদ্ধির দাবিতে আগামী ৩০ জুলাই (বৃহস্পতিবার) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সারাদেশের সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর বিজয়নগরে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সংগঠনের নেতারা জানান, দীর্ঘদিন ধরে কমিশন বৃদ্ধির দাবি জানিয়ে এলেও তা বাস্তবায়ন না হওয়ায় এই কর্মসূচি নেওয়া হয়েছে। তবে বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে বলেও জানান তারা।
তাদের দাবি, বর্তমান কমিশন বাড়িয়ে প্রতি ঘনমিটারে ন্যূনতম ১৩ টাকা ৯৬ পয়সা নির্ধারণ করতে হবে। দাবি আদায় না হলে আগামী ২৩ আগস্ট থেকে সারাদেশের সব সিএনজি ফিলিং স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে।

সংবাদ সম্মেলনে নেতারা আরও বলেন, সর্বশেষ ২০১৫ সালের ১ সেপ্টেম্বর সিএনজি ফিলিং স্টেশনের কমিশন প্রতি ঘনমিটারে ৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। এরপর গত ১১ বছরে অস্বাভাবিক মূল্যস্ফীতি, ন্যূনতম মজুরি বৃদ্ধি, যন্ত্রাংশের দাম বৃদ্ধি, ব্যাংক গ্যারান্টি ও ইজারা ফি বেড়ে যাওয়ায় এ খাতের ব্যবসায়ীরা চরম সংকটে পড়েছেন। তাই বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে কমিশন পুনর্নির্ধারণের দাবি জানান তারা।

বাংলাদেশ সময়: ১৭:৪১:২৮   ৮২ বার পঠিত  







ছবি গ্যালারী’র আরও খবর


বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে বাস্তবমুখী পদক্ষেপ নিচ্ছে সরকার
আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না দেশের মানুষ: স্বরাষ্ট্রমন্ত্রী
মোংলা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে গড়ে উঠবে নতুন অর্থনৈতিক হাব
ওয়েল্ডিং মেশিনের ছদ্মবেশে চীন থেকে আনা ১১৪ বিদেশি বন্যপ্রাণী জব্দ
কালকিনিতে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রমে সন্তোষপ্রকাশ
ইটপাথরের শহরে প্রকৃতির ছোঁয়া: কালকিনিতে কামাল হাওলাদারের নান্দনিক ছাদ বাগান পরিদর্শন করলেন শিক্ষক ও সাংবাদিকরা
কৃষকের ভালোবাসায় সিক্ত হয়ে বিদায়, আলফাডাঙ্গায় কৃষি কর্মকর্তা মেহেদী হাসানকে সংবর্ধনা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
যুবসমাজকে দক্ষ মানবসম্পদ ও সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ