গ্রামীণ যোগাযোগ উন্নয়নে চিরিরবন্দরে নতুন সড়ক প্রকল্পের উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » গ্রামীণ যোগাযোগ উন্নয়নে চিরিরবন্দরে নতুন সড়ক প্রকল্পের উদ্বোধন
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬



গ্রামীণ যোগাযোগ উন্নয়নে চিরিরবন্দরে নতুন সড়ক প্রকল্পের উদ্বোধন

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আরও একটি নতুন অধ্যায় যুক্ত হলো। চৌরঙ্গী বাজার থেকে ভূষিরবন্দর পর্যন্ত সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর আনুষ্ঠানিকভাবে স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে এলাকার যোগাযোগ ব্যবস্থার মানোন্নয়নে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই গুরুত্বপূর্ণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশ জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ ও সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়া।

কাজের মোট পরিধি ধরা হয়েছে ২ হাজার ৭০০ মিটার। চেইনেজ ০.০০ মিটার থেকে শুরু করে ২ হাজার ৭০০.০০ মিটার পর্যন্ত বিস্তৃত এই সড়কটি সংস্কার ও আধুনিকায়নের মাধ্যমে দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘব হবে বলে আশা করা হচ্ছে।

জরাজীর্ণ সড়কটি নতুনভাবে নির্মাণের ফলে স্থানীয় কৃষিপণ্য পরিবহন সহজ হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেও উল্লেখযোগ্য গতি আসবে। এলাকার সাধারণ মানুষ ও পথচারীরা দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হুইপ আখতারুজ্জামান মিয়া বলেন, বর্তমান সরকারের সুনির্দিষ্ট নীতির কারণে দেশের প্রতিটি জনপদে উন্নয়নের ছোঁয়া পৌঁছে গেছে।

গ্রামীণ অবকাঠামো শক্তিশালী করতে এবং প্রান্তিক মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে সরকার বদ্ধপরিকর।

তিনি সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও তদারকি কর্মকর্তাদের কঠোর নির্দেশ দিয়ে বলেন, কাজের গুণগত মান শতভাগ বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের সব কাজ সম্পন্ন করতে হবে। কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দেশ ও জাতির কল্যাণ এবং এলাকার সার্বিক সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:৪১:৫২   ৯৬ বার পঠিত  







ছবি গ্যালারী’র আরও খবর


কালকিনিতে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রমে সন্তোষপ্রকাশ
ইটপাথরের শহরে প্রকৃতির ছোঁয়া: কালকিনিতে কামাল হাওলাদারের নান্দনিক ছাদ বাগান পরিদর্শন করলেন শিক্ষক ও সাংবাদিকরা
কৃষকের ভালোবাসায় সিক্ত হয়ে বিদায়, আলফাডাঙ্গায় কৃষি কর্মকর্তা মেহেদী হাসানকে সংবর্ধনা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
যুবসমাজকে দক্ষ মানবসম্পদ ও সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
আল-সায়েদের বিজয়ে কর্ণাটকে উল্লাস
৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেছে : রিজভী
গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহিদ জিয়া, এ শিল্পের প্রতি বিএনপির দরদ বেশি: তথ্য প্রতিমন্ত্রী
ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু করল বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ