রাঙামাটি হারানো ৪৭টি মুঠোফোন উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল পুলিশ

প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙামাটি হারানো ৪৭টি মুঠোফোন উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল পুলিশ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬



রাঙামাটি হারানো ৪৭টি মুঠোফোন উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল পুলিশ

হারানো, চুরি হওয়া ৪৭টি মুঠোফোন উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিয়েছে রাঙামাটি জেলা পুলিশ। ​তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসব মুঠোফোন উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব মুঠোফোন মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে।

জেলা পুলিশ জানায়, বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ও চুরি হওয়া এসব মুঠোফোনের বিষয়ে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ভুক্তভোগীরা। এরপর জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের সদস্যরা তথ্যপ্রযুক্তির মাধ্যমে মুঠোফোনগুলো উদ্ধার করেছেন।

মুঠোফোন হস্তান্তরের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আবদুর রকিব। তিনি বলেন, ‘আমরা প্রযুক্তিভিত্তিক ও সেবামুখী পুলিশিং নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। সাধারণ মানুষের নিরাপত্তা এবং হারিয়ে যাওয়া সম্পদ পুনরুদ্ধারে এই ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।’

অনুষ্ঠানে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইনসহ সাইবার ক্রাইম মনিটরিং সেলের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে হারিয়ে যাওয়া মুঠোফোনগুলো ফিরে পেয়ে আনন্দিত মালিকেরা পুলিশের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১৭:৪২:২০   ৫৪ বার পঠিত  




চট্টগ্রাম’র আরও খবর


ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কাউখালীতে বর্ণাঢ্য র‌্যালী
নৌযান শুমারি উপলক্ষে রাঙামাটিতে জনসচেতনতামূলক র‌্যালি
রাঙামাটিতে মনসা পূজা পালিত
শিপইয়ার্ডগুলোকে পরিবেশবান্ধব পদ্ধতিতে পরিচালনা করতে হবে : পরিবেশ প্রতিমন্ত্রী
‘সীতাকুণ্ডে দুর্ঘটনাকবলিত জাহাজে ছিল মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড’
খেলাধুলাকে কর্মসংস্থান ও বিনিয়োগের ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার - অর্থমন্ত্রী
শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী
চট্টগ্রামে গ্যাসের জন্য অটোরিকশার চালকদের সড়ক অবরোধ
সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় মৃত্যু বেড়ে ৮
কক্সবাজারে বাস-জিপ সংঘর্ষে নিহত ৪

News 2 Narayanganj News Archive

আর্কাইভ