জমি-সংক্রান্ত বিরোধে হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

প্রথম পাতা » ছবি গ্যালারী » জমি-সংক্রান্ত বিরোধে হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬



জমি-সংক্রান্ত বিরোধে হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের বাসিন্দা রুহুল মোল্লা জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা, ভাঙচুর, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টায় সদরপুর উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করে এ অভিযোগ করেন।

রুহুল মোল্লা জানান, উপজেলার ঢেউখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক বেপারী, দিদার চৌকিদার, লাবু চৌকিদার, আবুল চৌকিদারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এরই জেরে গত ১৭ জুলাই বিকেল ৫টার দিকে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে প্রবেশ করে তাকে, তার স্ত্রী ও পরিবারের সদস্যদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।

এছাড়া বাড়ির বিভিন্ন মালামাল ভাঙচুর এবং বসতবাড়ির ক্ষয়ক্ষতি করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

রুহুল মোল্লা আরও অভিযোগ করেন, স্থানীয় লোকজনের সহায়তায় তিনি সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার পরামর্শ দেন। পরে তিনি সদরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, অভিযোগ দায়েরের পরও প্রতিপক্ষ বিভিন্নভাবে তাকে অভিযোগ তুলে নিতে ও বিষয়টি ধামাচাপা দিতে চাপ সৃষ্টি করছে। এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে।

তিনি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তার ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৮:৪৪:২৫   ১০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
চাঁদাবাজদের নাম প্রকাশ করার আহ্বান সাখাওয়াতের
বিদেশি পিস্তল-গুলিসহ ‘মানিক গ্রুপের’ ৩ সদস্য গ্রেপ্তার
সাংবাদিকতায় অবদানে সম্মাননা স্মারক পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ
২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপনে জাতীয় কর্মসূচি
সদরপুরে উৎসবমুখর পরিবেশে ‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬’-এর তৃতীয় দিনের কার্যক্রম
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
ইতিহাসের নতুন পাতা উন্মোচনে কাল ভোট, রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি: সিইসি
ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ফরিদপুরে ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার বন্ধে এডভোকেসি সভা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ