আলফাডাঙ্গায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » আলফাডাঙ্গায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬



আলফাডাঙ্গায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা-২০২৬ উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উল্টো রথ (পুনর্যাত্রা) অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলা কেন্দ্রীয় শ্রীশ্রী হরি মন্দির প্রাঙ্গণ থেকে সুসজ্জিত রথটি যাত্রা শুরু করে বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। রথযাত্রায় শত শত ভক্ত রশি টেনে অংশ নেন। এ সময় পুরো এলাকা ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে।

রথযাত্রা উপলক্ষে সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে পূজা-অর্চনা, কীর্তন, ধর্মীয় আলোচনা এবং ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণের আয়োজন করা হয়। নারী, পুরুষ ও শিশুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে।

উপজেলা কেন্দ্রীয় শ্রীশ্রী হরি মন্দিরের সাধারণ সম্পাদক শ্রী প্রবীর কুমার বিশ্বাস বলেন, রথযাত্রা উপলক্ষে ধারাবাহিক ধর্মীয় অনুষ্ঠান ও মহাপ্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে। ভক্তদের ব্যাপক উপস্থিতি উৎসবকে আরও প্রাণবন্ত করেছে।

মন্দিরের সভাপতি শ্রী নিত্য গোপাল মণ্ডল বলেন, প্রতি বছরের মতো এবারও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে রথযাত্রা ও পুনর্যাত্রা সম্পন্ন হয়েছে। এ আয়োজন সফল করতে প্রশাসন ও ভক্তদের সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ।

এ সময় রথযাত্রা উদযাপন কমিটির আহ্বায়ক শ্রী রনেন্দু বিশ্বাস, উপদেষ্টা কার্তিক চন্দ্র দাস, ডা. সুমন রায়, মন্দির কমিটির নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উৎসবকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:৫৮:০৯   ৭১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১ হাজার ‘জুলাই যোদ্ধা’
নিত্যপণ্য আমদানিতে শতাধিক বিনিয়োগকারী যুক্ত করতে টিসিবির মাধ্যমে পিপিপি উদ্যোগ
কাতারে আরও দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ
কুমিল্লা বিভাগ করে ইজ্জতটা রক্ষা করুন: মনিরুল হক
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২১ পরিবারকে ৬৯ লাখ টাকার সহায়তা
সৌরবিদ্যুৎ স্থাপন বিল দ্রুত সংসদে উপস্থাপনের সিদ্ধান্ত
হৃদয়ের সেঞ্চুরি, লিটনের অপরাজিত ৯২ রানে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের রেকর্ড সংগ্রহ
সরকারের রূপকল্পে দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে: জুবাইদা রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ