দেশের বাইরে ছিলাম, কিছুই জানা নেই : স্পিকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশের বাইরে ছিলাম, কিছুই জানা নেই : স্পিকার
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬



দেশের বাইরে ছিলাম, কিছুই জানা নেই : স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করছেন। আজই পদত্যাগপত্র জমা দিতে পারেন বলে গুঞ্জন আছে।

এই গুঞ্জনের মধ্যে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

শুক্রবার (২৪ জুলাই) দুপুর সোয়া ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে স্পষ্ট করে কিছুই বলেননি তিনি।

রাষ্ট্রপতির পদত্যাগ গুঞ্জনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাষ্ট্রপতি বলেন, ‘আমি দেশের বাইরে ছিলাম।

সুতরাং এখানে কে পদত্যাগ করল, কী করল, আমার কিছুই জানা নেই। এখন হয়তো জানতে পারব।’

তিনি জানান, যদি রাষ্ট্রপতি পদত্যাগ করেন, তাহলে স্পিকারের কাছে পদত্যাগ করবেন এবং আগামী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ একজন নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করবে। এই হলো সংবিধানের পজিশন।

চিকিৎসার জন্য গত ১৯ জুলাই ব্যাংককে যান হাফিজ উদ্দিন আহমদ। সফরসূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই ফেরার কথা ছিল তার। তবে সফর সংক্ষিপ্ত করে আজই ফিরেছেন স্পিকার।

এদিকে রাষ্ট্রপতির পদ থেকে আজ শুক্র বা আগামীকাল শনিবার পদত্যাগ করতে পারেন মো. সাহাবুদ্দিন। শারীরিক অসুস্থতাকে তিনি পদত্যাগের কারণ হিসেবে দেখাতে পারেন।

বাংলাদেশ সময়: ১৬:১৬:১৬   ৫৯ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


স্থানীয় সরকার নির্বাচন স্বচ্ছ হবে : প্রতিমন্ত্রী পুতুল
স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতায় শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়: মীর শাহে আলম
পার্বত্য শিক্ষার্থীদের স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয় : পার্বত্য মন্ত্রী
ফসলি জমি রক্ষা ও অবৈধ দখল প্রতিরোধে কঠোর পদক্ষেপের ঘোষণা ভূমিমন্ত্রীর
সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: এলজিআরডি মন্ত্রী
গরুর ঘরেই বসবাস, অসহায় সোহেলের পাশে দাঁড়ালেন সালথার ইউএনও
ফরিদপুরের সদরপুরে ইউপি সদস্যের ওপর হামলার অভিযোগ
নগরকান্দায় বাড়িতে হামলা-মারধরের অভিযোগ, ৯৯৯-এ ফোন পেয়ে আহতদের উদ্ধার
ফরিদপুরে ১০ গ্রামের একমাত্র খেলার মাঠ রক্ষার দাবিতে বিক্ষোভ-মানববন্ধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ