শনিবার, ২৫ জুলাই ২০২৬

ফতুল্লায় ২০ বোতল এসকাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় ২০ বোতল এসকাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
শনিবার, ২৫ জুলাই ২০২৬



ফতুল্লায় ২০ বোতল এসকাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযানে ২০ বোতল এসকাফ মাদকদ্রব্যসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) শুভংকর বিশ্বাসের নেতৃত্বে ফতুল্লা মডেল থানার একটি চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, গত ২৪ জুলাই ২০২৬ দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটে ফতুল্লা থানাধীন দাপা এলাকার বালুর মাঠ সংলগ্ন পঞ্চবটি-টু-পাগলাগামী পাকা সড়কে অভিযান চালিয়ে যুবরাজ (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ বোতল এসকাফ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত যুবরাজের পিতার নাম আব্দুল হামিদ (ড্রাইভার)। তার বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার উত্তর খয়রাকুড়ি এলাকায়, নজরুল মাস্টারের বাড়ির পাশে অবস্থিত।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির পিসিপিআর যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২০:৩৬:০১   ৭ বার পঠিত