গভীর রাতে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার, নেতৃত্বে ছাত্রদল নেতা তুষার মাহমুদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » গভীর রাতে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার, নেতৃত্বে ছাত্রদল নেতা তুষার মাহমুদ
শনিবার, ২৫ জুলাই ২০২৬



গভীর রাতে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার, নেতৃত্বে ছাত্রদল নেতা তুষার মাহমুদ

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলা সদরে জনদুর্ভোগ লাঘব ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে গভীর রাতে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করেছেন ছাত্রদলের কর্মী ও স্থানীয় যুবসমাজ। শুক্রবার (২৪ জুলাই ২০২৬) রাত প্রায় ১২টায় সদরপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মোঃ তুষার মাহমুদ-এর নেতৃত্বে উপজেলা সদরের হবু কাজির ভাটা ও টিটু মোল্যার ভাটার মধ্যবর্তী ক্ষতিগ্রস্ত সড়কের সংস্কারকাজ পরিচালিত হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হওয়ায় পথচারী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। সম্প্রতি একই স্থানে একজন নারী মোটরসাইকেল আরোহীসহ একাধিক ব্যক্তি দুর্ঘটনার শিকার হওয়ায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ আরও বেড়ে যায়।
মোঃ তুষার মাহমুদ জানান, জনদুর্ভোগ কমানো এবং দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে ছাত্রদলের কর্মী ও স্থানীয় স্থায়ী যুবসমাজ সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে এ উদ্যোগ গ্রহণ করেন। নিজস্ব অর্থায়নে প্রয়োজনীয় নির্মাণসামগ্রী সংগ্রহ করে গভীর রাতে সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করা হয়।
তিনি আরও বলেন, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের বাসভবন এ এলাকায় হওয়ায় রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের নিয়মিত চলাচল এই সড়ক দিয়ে হয়ে থাকে। তাই জনস্বার্থে এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে কোনো সরকারি সহায়তার অপেক্ষা না করে নিজস্ব অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সংস্কারকাজ সম্পন্ন করা হয়েছে।
তুষার মাহমুদ বলেন, “এটি কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়; সম্পূর্ণ জনগণের কল্যাণে নেওয়া একটি সামাজিক উদ্যোগ। এলাকার মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে আমাদের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। সকলের কাছে আমাদের জন্য দোয়া কামনা করছি।”
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগের প্রশংসা করে বলেন, সরকারি সংস্কারের অপেক্ষায় না থেকে তরুণদের এমন জনকল্যাণমূলক উদ্যোগ এলাকাবাসীর দুর্ভোগ অনেকাংশে লাঘব করবে। তারা সড়কটির স্থায়ী সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরও দৃষ্টি আকর্ষণ করেন।

বাংলাদেশ সময়: ২০:৪১:২৮   ৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি - শ্রম মন্ত্রী
প্রতিবন্ধী নীলার চিকিৎসায় মালয়েশিয়া প্রবাসী এরশাদ মুন্সীর সহায়তা
সাপের কামড়ে নিহত বিএনপি নেতার পরিবারের পাশে এমপি চৌধুরী নায়াব ইউসুফ
ফরিদপুরে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকরের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি
মধুখালীতে বাথরুম থেকে বস্তাবন্দি কঙ্কাল উদ্ধার
সরিষাবাড়ীতে প্রবাসী পরিবারে দুর্ধর্ষ চুরি ও গাছ কাটার অভিযোগ: ৪ জন গ্রেফতার
ডাঙ্গী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বদরুজ্জামান মোল্লা তারাকে দেখতে চান সমর্থকরা
সদরপুরে LOTTO ব্যান্ডের শোরুম উদ্বোধন
নগরকান্দায় সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ ঘোষণা
সরিষাবাড়ীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে হুইলচেয়ার বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ