সরিষাবাড়ীতে প্রবাসী পরিবারে দুর্ধর্ষ চুরি ও গাছ কাটার অভিযোগ: ৪ জন গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে প্রবাসী পরিবারে দুর্ধর্ষ চুরি ও গাছ কাটার অভিযোগ: ৪ জন গ্রেফতার
রবিবার, ২৬ জুলাই ২০২৬



সরিষাবাড়ীতে প্রবাসী পরিবারে দুর্ধর্ষ চুরি ও গাছ কাটার অভিযোগ: ৪ জন গ্রেফতার

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে একটি প্রবাসী পরিবারের অনুপস্থিতির সুযোগ নিয়ে বসতবাড়িতে দুর্ধর্ষ চুরি, ভাঙচুর এবং একের পর এক মূল্যবান গাছ কেটে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার বাটিকামারী এলাকার বাসিন্দা নাহিদ হোসেন ইমরানের দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ৪ জন আসামিকে গ্রেফতার করে আজ রবিবার (২৬ জুলাই) আদালতে সোপর্দ করেছে।

​গ্রেফতারকৃত আসামিরা হলেন- অন্তর মিয়া (২৪), মোঃ নাঈম (২৫), কাওসার আহম্মেদ লোশন (২৫) এবং হৃদয় হোসেন ওরফে বাবু (২৭)।

​থানায় করা অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২২ মার্চ রাতে আসামিরা ভুক্তভোগী পরিবারের ফাঁকা বাড়ির টিনের চাল খুলে ও জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। তারা আইপিএস, সোলার প্যানেল, ওয়াটার পাম্প, গ্যাস সিলিন্ডার, ফ্রিজের কম্প্রেসারসহ প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকার মালামাল চুরি করে এবং ৩০ হাজার টাকার ক্ষতিসাধন করে।

এছাড়াও গত ২০ জুলাই আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ভুক্তভোগী পরিবারের নিজস্ব জমি ও পুকুরপাড় থেকে বিভিন্ন প্রজাতির ৭টি পরিপক্ব মূল্যবান গাছ কেটে নিয়ে যায়, যার আনুমানিক মূল্য প্রায় ৫৩ হাজার টাকা।
​ভুক্তভোগী পরিবার চুরির মালামাল ফেরত ও গাছ কাটার প্রতিবাদ করলে আসামিরা উল্টো তাদের খুন-জখম ও লাশ গুম করার প্রকাশ্যে হুমকি দেয়। এতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছিল।

​সরিষাবাড়ী থানা পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর অভিযোগটি আমলে নিয়ে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্ত ৪ আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৫৪:১১   ৩১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
বাংলাদেশ-ইইউ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ
ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রুহুল কবির রিজভীর
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইটে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের
সিনেমা সমাজের মানসিকতা পরিবর্তনের শক্তিশালী মাধ্যম : তথ্য মন্ত্রী
সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী
অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ