কমনওয়েলথে রেকর্ড গড়ে সোনা জয় ভারতের মীরবাইয়ের

প্রথম পাতা » খেলাধুলা » কমনওয়েলথে রেকর্ড গড়ে সোনা জয় ভারতের মীরবাইয়ের
সোমবার, ২৭ জুলাই ২০২৬



কমনওয়েলথে রেকর্ড গড়ে সোনা জয় ভারতের মীরবাইয়ের

কমনওয়েথ গেমসে মেয়েদের ভারোত্তোলন ৪৮ কেজি বিভাগে রেকর্ড গড়ে সোনা জিতেছেন ভারতের মণিপুরের মেয়ে সাইকম মীরাবাই চানু। পদক গ্রহণ করেই অশ্রুসিক্ত হন ৩১ বছর বয়সী এই অ্যাথেলেট।

গতকাল রবিবার স্কটল্যান্ডের গ্লাসগোয় কমনওয়েথ গেমসে মেয়েদের ৪৮ কেজি বিভাগে সোনা জয় করেন তিনি।

দিনের শুরুতে মীরাবাই একটু নার্ভাস ছিলেন। স্ন্যাচে শুরুতেই তিনি ৮২ কেজি তোলার সিদ্ধান্ত নেন। কিন্তু প্রথম প্রচেষ্টায় তাঁর বডি ল্যাঙ্গুয়েজে আত্মবিশ্বাসের অভাব ছিল।

ব্যর্থ হন তুলতে।

কিন্তু দ্বিতীয় প্রচেষ্টায় তিনি ৮২ পার করেন। আর তৃতীয় প্রচেষ্টায় তোলেন ৮৫ কেজি। গেমসের ইতিহাসে মেয়েদের ৪৮ কেজি বিভাগের স্ন্যাচে সর্বোচ্চ ৮৪ কেজি তোলার নজির ছিল এটি।

৮৫ কেজি তুলে তিনি গড়েন নতুন রেকর্ড। এরপর ক্লিন অ্যান্ড জার্কে মীরাবাই শুরুতেই ১০৫ কেজি তোলার সিদ্ধান্ত নেন।

একই দিন মীরাবাইয়ের আগে ছেলেদের ভারোত্তোলনে ভারতকে রৌপ্য এনে দিয়েছিলেন মণিপুরের ২৮ বছরের চানাম্বাম ঋষিকান্ত সিং। ছেলেদের ৬০ কেজি বিভাগে তিনি তোলেন মোট ২৮০ কেজি। স্ন্যাচে ১২১ ও ক্লিন অ্যান্ড জার্কে ১৪৩ কেজি।

গেমসের চার নম্বর দিনে ভারতের দখলে তিন পদক।

বাংলাদেশ সময়: ১৭:২৭:১৩   ৭০ বার পঠিত  




খেলাধুলা’র আরও খবর


ইয়ামালকে ব্যালন ডি’অর জেতাতে মাঠে নেমেছে বার্সেলোনা
ম্যানচেস্টার ডার্বিতে হালান্ডের গোল নিয়ে ‘ভুল’ স্বীকার রেফারি সংস্থার
ইয়ামালের জোড়া গোল, বার্সেলোনার পাঁচে পাঁচ
এমবাপ্পের জোড়া গোলে জিতল রিয়াল
সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেনের নতুন রানি রিবাকিনা
রায়ার বীরত্ব ও ১২১ সেকেন্ডের রূপকথায় শীর্ষে আর্সেনাল
ইউএস ওপেনের ফাইনালে সাবালেঙ্কা ও রিবাকিনা
বড় জয়ে চ্যাম্পিয়নস লিগে প্রত্যাবর্তন রাঙাল ম্যানচেস্টার ইউনাইটেড
ওলিসের জোড়া গোল, চ্যাম্পিয়নস লিগে উড়ন্ত শুরু বায়ার্ন মিউনিখের
ক্রিকেট ও ক্রীড়া কূটনীতিতে সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা-কাঠমান্ডু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ