আন্তর্জাতিক মেলায় ক্ষুদ্র উদ্যোক্তাদের বুথ ভাড়া মওকুফের ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য » আন্তর্জাতিক মেলায় ক্ষুদ্র উদ্যোক্তাদের বুথ ভাড়া মওকুফের ঘোষণা বাণিজ্যমন্ত্রীর
সোমবার, ২৭ জুলাই ২০২৬



আন্তর্জাতিক মেলায় ক্ষুদ্র উদ্যোক্তাদের বুথ ভাড়া মওকুফের ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

ঢাকা ২৭ জুলাই, সোমবার : ঢাকারপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক মেলায় ক্ষুদ্র উদ্যোক্তাদের অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে বলে ঘোষণা দিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খন্দকার আবদুল মুক্তাদির।

তিনি বলেন, “বাংলাদেশের রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম। তাদের পণ্য বিশ্ববাজারে পরিচিত করা ও রপ্তানি বৃদ্ধির জন্য আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আর্থিক সহযোগিতার অভাবে অনেক ক্ষুদ্র উদ্যোক্তা এসব মেলায় অংশ নিতে পারেন না।”

সোমবার (২৭ জুলাই) দুপুরে পূর্বাচলস্থ বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ‘১০ম চায়না-দক্ষিণ এশিয়া এক্সপো’ এবং ‘৩০তম চায়না-কুনমিং আমদানি-রপ্তানি ২০২৬’ মেলার ডি-ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, বর্তমান সরকার জনগণের সরকার। জনগণের ব্যবসা-বাণিজ্য, বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তাদের কাজ সহজ করার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এর অংশ হিসেবে ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্সের মেয়াদ পাঁচ বছর করা হবে এবং ঘরে বসেই যেন অনলাইনে লাইসেন্স পাওয়া যায়, সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান (এনডিসি)।

অন্যান্যের মধ্যে আরও বক্তব্য প্রদান করেন বাংলাদেশ বহুমুখী পাটজাত পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক এসোসিয়েশনের সভাপতি মো. রাশেদুল করিম মুন্না এবং ফুটওয়্যার ও লেদারগুডস উৎপাদনকারী ও রপ্তানিকারক এসোসিয়েশনের সহ-সভাপতি মো. নাসির খান।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী উপস্থিত ক্ষুদ্র উদ্যোক্তাদের বিভিন্ন প্রস্তাবনা ও কুনমিং মেলার অভিজ্ঞতা শোনেন এবং নিজস্ব মতামত ব্যক্ত করেন। আলোচনার শুরুতে মন্ত্রীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ রপ্তানি উন্নয়ন ব্যুরো থেকে প্রকাশিত ত্রৈমাসিক নিউজলেটারের মোড়ক উন্মোচন করেন।

বাংলাদেশ সময়: ২১:০০:৪৮   ৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কৃষি ও বাণিজ্য’র আরও খবর


৫ বছরের মধ্যে টিসিবির ভর্তুকি শূন্যের কোঠায় আনা হবে: বাণিজ্যমন্ত্রী
ডিজিটাল হচ্ছে টিসিবি, ভর্তুকির পণ্য বিতরণে বাড়বে স্বচ্ছতা ও জবাবদিহিতা
বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পে চীনের বিনিয়োগের আগ্রহ
বেকারি পণ্যের দাম বাড়ছে না আপাতত, ৭ দিনে প্রতিবেদন দেবে কমিটি
চামড়া, জাহাজ নির্মাণ ও হালকা প্রকৌশলে জার্মান বিনিয়োগ চায় বাংলাদেশ : শিল্পমন্ত্রী
আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগের লক্ষ্য : বাণিজ্যমন্ত্রী
শ্রীলঙ্কায় আলু রপ্তানির সম্ভাবনা, বাজার যাচাইয়ে যাবে বাংলাদেশি প্রতিনিধি দল
ইইউর ৪৮ অশুল্ক বাণিজ্য বাধা সমাধান, প্রক্রিয়াধীন আরো ১৩টি
চামড়া শিল্প পুনরুজ্জীবনে সমন্বিত সংস্কারের পরিকল্পনা সরকারের
বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বাণিজ্য বর্তমানে ১২ বিলিয়ন ডলারের : মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ