“জঞ্জালে ঘিরা বোয়ালমারী কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ: নতুন সভাপতি হয়ে দায়িত্বে ইউএনও”

প্রথম পাতা » ছবি গ্যালারী » “জঞ্জালে ঘিরা বোয়ালমারী কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ: নতুন সভাপতি হয়ে দায়িত্বে ইউএনও”
সোমবার, ২৭ জুলাই ২০২৬



---

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক কমিটির সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য পরিবর্তন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত ২৭ জুলাই ২০২৬ তারিখের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি গঠন সংক্রান্ত প্রবিধানমালা অনুযায়ী কলেজের পুনর্গঠিত অ্যাডহক কমিটির বর্তমান সভাপতি কাজী শাহরীন ইসলামের মনোনয়ন পরিবর্তন করে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসানকে সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। সাবেক সভাপতি কাজী শাহরীন ইসলাম কলেজটির প্রতিষ্ঠাতা ও সাবেক এমপি কাজী সিরাজুল ইসলামের মেয়ে।
এছাড়া বিদ্যোৎসাহী সদস্য হিসেবে ব্যারিস্টার খন্দকার দিদারুল ইসলামের পরিবর্তে বোয়ালমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে মনোনয়ন দেওয়া হয়েছে।
অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, পুনর্গঠিত অ্যাডহক কমিটির অবশিষ্ট মেয়াদ আগামী ২৩ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বহাল থাকবে। এ সময়ের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী নিয়মিত গভর্নিং বডি গঠনের কার্যক্রম সম্পন্ন করতে হবে। প্রয়োজনে ভাইস-চ্যান্সেলর যে কোনো সময় এ মনোনয়ন প্রত্যাহার বা সংশোধনের ক্ষমতা সংরক্ষণ করেন বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য এই কলেজের শিক্ষক কর্মচারীদের মধ্যে দীর্ঘদিন ধরে দুটি পক্ষ চরমভাবে রাজনীতিতে মেতে উঠেছে। সম্প্রতি দুটি পক্ষ একে অপরের পক্ষে মানববন্ধন ও সংবাদ সম্মেলন ও করেছেন। পুরো জঞ্জলে ভরে গেছে কলেজটি।

বাংলাদেশ সময়: ২১:৫৬:২৮   ৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিমানবাহিনীর উদ্যোগে জাতীয় নিরাপত্তা ও ভূ-রাজনীতি বিষয়ক সেমিনার
প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ
মুক্তিযুদ্ধ ও গণ-অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চায় বাংলাদেশ
‘আন্তর্জাতিক মানে উন্নীত হবে চট্টগ্রাম চিড়িয়াখানা’
তিন শিক্ষার্থীকে পেটালেন আম্মারসহ শিবির নেতারা
ফতুল্লায় বৈষম্যবিরোধী মামলায় শ্রমিক লীগ নেতা টিক্কা গ্রেফতার
রূপগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
নাসিকের সীমানা সম্প্রসারণ নিয়ে গণশুনানি অনুষ্ঠিত
শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই: এমপি পার্থ
বিমান ও পর্যটন খাতের প্রকল্প বাস্তবায়নে সময়সীমা মেনে কাজ শেষ করার তাগিদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ