শেরপুরে পাঁচ দিনব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » শেরপুরে পাঁচ দিনব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ
সোমবার, ২৭ জুলাই ২০২৬



শেরপুরে পাঁচ দিনব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ

জেলায় আজ ‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ শীর্ষক স্লোগান কে সামনে রেখে পাঁচ দিনব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ শুরু হয়েছে।

আজ সোমবার বিকেলে ডিসি উদ্যানে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।

এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি জেলা কালেক্টরেট চত্বর থেকে শুরু হয়ে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম ও ময়মনসিংহের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, জেলায় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রিয়াজুল ইসলাম, শহর বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফর আলী, জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েসের সভাপতি রফিক মজিদ, নার্সারি মালিক সমিতি সভাপতি মো. সাদেক আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঁচ দিনব্যাপী এ বৃক্ষ মেলায় বিভিন্ন নার্সারি মালিক, উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবক সংগঠনের অর্ধশত স্টল রয়েছে। এসব স্টলে ফলদ, বনজ, ঔষধিসহ বিভিন্ন প্রজাতির ফুলের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২:২২:০৩   ৬৭ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
বাংলাদেশ-ইইউ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ
ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রুহুল কবির রিজভীর
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইটে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের
সিনেমা সমাজের মানসিকতা পরিবর্তনের শক্তিশালী মাধ্যম : তথ্য মন্ত্রী
সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী
অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ