সোমবার, ২৭ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যায় ডুবে ১ ব্যক্তির মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে শীতলক্ষ্যায় ডুবে ১ ব্যক্তির মৃত্যু
সোমবার, ২৭ জুলাই ২০২৬



নারায়ণগঞ্জে শীতলক্ষ্যায় ডুবে ১ ব্যক্তির মৃত্যু

জেলার বন্দর উপজেলায় আজ শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্বাধীন (৩০) নামের এক পোশাককর্মীর মৃত্যু হয়েছে।

আজ সোমবার দুপুরে ন্দর উপজেলার নবীগঞ্জ ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিকেলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

মৃত স্বাধীন নারায়ণগঞ্জ বন্দরের নবীগঞ্জ অলিম্পিয়াড এলাকার বাদল মিয়ার ছেলে। তিনি স্থানীয় সেলিম মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন এবং পাঠানটুলী এলাকার ‘রাজ অ্যাপারেলস’ নামের একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায় সোমবার দুপুরে স্বাধীন তার ছোট ভাই শাহিদকে সঙ্গে নিয়ে নবীগঞ্জ ঘাট সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়েছিলেন।একপর্যায়ে পানির তীব্র স্রোতে তিনি তলিয়ে যান। এ সময় ছোট ভাই শাহিদের চিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। পরে খবর দেয়া হলে ফায়ার সার্ভিসের ডুবুরিরা এসে অভিযান পরিচালনা করেন। বিকেল সাড়ে চারটার দিকে নদী থেকে স্বাধীনের মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর নৌ থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল আলম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। মৃত ব্যক্তির সুরতহাল সম্পন্ন হযেছে। আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ২২:২২:৩৬   ৫ বার পঠিত