বিমানবাহিনীর উদ্যোগে জাতীয় নিরাপত্তা ও ভূ-রাজনীতি বিষয়ক সেমিনার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিমানবাহিনীর উদ্যোগে জাতীয় নিরাপত্তা ও ভূ-রাজনীতি বিষয়ক সেমিনার
সোমবার, ২৭ জুলাই ২০২৬



বিমানবাহিনীর উদ্যোগে জাতীয় নিরাপত্তা ও ভূ-রাজনীতি বিষয়ক সেমিনার

বাংলাদেশ বিমানবাহিনীর বাংলাদেশ সেন্টার ফর এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার স্টাডিজের (বিসিএএসপিএস) উদ্যোগে ‘জাতীয় নিরাপত্তার স্বার্থে আকাশসীমার মানচিত্রায়ন : পরিবর্তনশীল ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ’ শীর্ষক জাতীয় পর্যায়ের একটি সেমিনার ঢাকা সেনানিবাসে বিমানবাহিনী ঘাঁটি বাশারের বিসিএএসপিএস ভবনে অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
বিশেষ অতিথি ছিলেন বিমানবাহিনী ড্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বিজ্ঞানভিত্তিক গবেষণায় সরকারের অব্যাহত পৃষ্ঠপোষকতার আশ্বাস ব্যক্ত করেন এবং বিসিএএসপিএএসের কার্যক্রমের প্রশংসা করেন। বিমানবাহিনী প্রধান জাতীয় নিরাপত্তা ও উন্নয়নের জন্য একটি আধুনিক, সমন্বিত আকাশ শক্তি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনারে জাতীয় নিরাপত্তা, বৈশ্বিক ভূ-রাজনীতি ও আকাশ সার্বভৌমত্ব বিষয়ে বিশেষজ্ঞরা বিভিন্ন প্রবন্ধ উপস্থাপন করেন।
মুক্ত আলোচনায় অংশগ্রহণকারী নিরাপত্তা ও কূটনীতি বিশেষজ্ঞরা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা এবং পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে কৌশলগত সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। অনুষ্ঠানে সাবেক বিমানবাহিনী প্রধানগণ, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:২৫:৫৪   ৯৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


৭ নভেম্বরকে সিপাহী-জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধের দিন হিসেবে উল্লেখ করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে সার্বভৌমত্ব র‌্যালিতে নেতৃত্ব দিলেন তারেক রহমান
গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়াল সরকার, নিয়োগ দেওয়া হবে নারী সদস্য
অপরাধ দমনে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান ত্রাণমন্ত্রী দুলুর
জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান কৃষিমন্ত্রীর
সুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
জুলাই গণঅভ্যুত্থান ৭ নভেম্বরের চেতনায় অনুপ্রাণিত: রিজভী
জিয়াউর রহমানের কারণেই মানুষ স্বাধীনতার প্রকৃত অর্থ উপলব্ধি করেছে: ভূমিমন্ত্রী
জিয়া ও খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ