সদরপুরে হাতির সাথে ধাক্কা লেগে অটো রিকশা উল্টে শিশু নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সদরপুরে হাতির সাথে ধাক্কা লেগে অটো রিকশা উল্টে শিশু নিহত
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬



সদরপুরে হাতির সাথে ধাক্কা লেগে অটো রিকশা উল্টে শিশু নিহত

সদরপুর(ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় হাতির সাথে ধাক্কা লেগে ব্যাটারীচালিত অটোরিকশা উল্টে এক কন্যা শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো কয়েক যাত্রী। নিহত শিশু আরিশা জান্নাত(১০মাস) পার্শবর্তী ভাংগা উপজেলার আলগী ইউনিয়নের গুলবন্দি গ্রামের সজিব মোল্যার কন্যা।

মঙ্গলবার(২৮ জুলাই) দুপুর ১২ টার দিকে উপজেলার আটরশি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, শিশু আরিশা জান্নাত কে সদরপুর হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য তার মা ব্যাটারীচালিত অটো গাড়িতে যাইতেছিল। আটরশি নামক স্থানে আসলে বিপরীত দিকে একটি হাতি নিয়ে রাস্তায় বিভিন্ন গাড়ী থেকে টাকা তুলছিলেন এক ব্যাক্তি। হাতির সামনে আসা মাত্রই হাতি টাকার জন্য শুর উচু করলে অটো গাড়ীর সাথে হাতির ধাক্কা লেগে নিয়ন্ত্রন হারিয়ে অটো রিকশাটি রাস্তায় উল্টে যায়। মায়ের সাথে থাকা ছোট শিশু গাড়ির নীচে চাপা পড়ে মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বিশ্ব জাকের মঞ্জিল জেনারেল হাসপাতালে নিয়ে আসে, সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে শিশুটি মারা যায়। শিশু মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ ঘটনায় উত্তেজিত জনতা হাতির মাহুত বকুল মিয়া কে(২৪) গনপিটুনী দেয় ও হাতিটিকে আটক করে রাখে। খবর পেয়ে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মাহুত কে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃত মাহুত বকুল মিয়া জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার মাদারের চর গ্রামের আনিসউদ্দিনের পুত্র বলে জানা গেছে।

এ ব্যাপারে সদরপুর থানার সেকেন্ড অফিসার মোখলেসুর রহমান বলেন, হআতির মাহুত কে আটক করা হয়েছে, নিহতের পরিবার এখনো লিখিত কোন অভিযোগ দেয়নাই। হাতিটি উদ্ধার করে থানায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৭:৪৭:২৬   ৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


একে একে ইমরান খানের তিন বোনই আটক
মতপার্থক্য ভুলে একসঙ্গে ট্রাম্প-মামদানি
তরুণদের কর্মসংস্থানে জব ফেয়ার আয়োজন করবে ঢাকা জেলা প্রশাসন
মধুমতির তীররক্ষা বাঁধে বাধার অভিযোগে গোলাম কুদ্দুসের বিরুদ্ধে মানববন্ধন
সমুদ্র অর্থনীতি ও দুর্যোগ ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা চায় বাংলাদেশ
বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখার্জি আর নেই
নারায়ণগঞ্জে লোকালয়ে ঘুরছিল কুমির, খুঁজছে বন বিভাগ
বোয়ালমারীতে ইটের রাস্তায় সাড়ে তিন দশকে সংস্কারের ছুৃয়া লাগেনি শত শত শিশু শিক্ষার্থীদের যাতায়াতে চরম ভোগান্তি
সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার
ফ্যাসিস্ট আমলে সরকারপ্রধানের সফরে কোটি কোটি টাকা খরচ করা হতো: রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ