সরিষাবাড়ীতে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার কয়েল চুরি, ২১ মামলার আসামিসহ গ্রেফতার ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার কয়েল চুরি, ২১ মামলার আসামিসহ গ্রেফতার ২
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬



সরিষাবাড়ীতে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার কয়েল চুরি, ২১ মামলার আসামিসহ গ্রেফতার ২

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে পল্লী বিদ্যুৎ সমিতির একটি শিল্প গ্রাহকের ট্রান্সফরমার থেকে মূল্যবান কয়েল চুরির ঘটনায় দুই দুর্ধর্ষ চোরকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর আনুমানিক পৌনে ৩ টায় সরিষাবাড়ী পৌরসভা মোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃতদের মধ্যে একজন অত্যন্ত দুর্ধর্ষ অপরাধী, যার বিরুদ্ধে মাদক, চুরি ও ডাকাতির প্রস্তুতিসহ মোট ২১টি মামলা রয়েছে।

পুলিশ সূত্র জানায়,সাতপোয়া পশ্চিমপাড়া গ্রামের আঃ খালেক এর ছেলে রিপন মিয়া (৪২) বিরুদ্ধে ২০০৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত সরিষাবাড়ী ও ডিএমপি’র উত্তরখান থানাসহ বিভিন্ন থানায় ২১টি মামলা রয়েছে। আরামনগর বাজার গ্রামের মৃত আজগর আলী আঃ রহমান (৩৫) তার বিরুদ্ধেও ২০২৫ সালের একটি মাদক মামলা রয়েছে)।

​পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ জুলাই রাত ১০টা থেকে ১৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত যেকোনো সময় সরিষাবাড়ী থানাধীন চাপারকোনা এলাকায় ঘটনাটি ঘটে। সেখানকার শিল্প গ্রাহক আমিনুল হকের পতিত জমিতে স্থাপিত পল্লী বিদ্যুতের একটি ১০ KVA সাইজের ট্রান্সফরমার থেকে অভিনব উপায়ে ভেতরের মূল্যবান কয়েলটি চুরি করে নিয়ে যায় চোরচক্র। চুরি হওয়া কয়েলটির আনুমানিক মূল্য ৮৬,০১৬/- টাকা।

​এই ঘটনায় জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির সরিষাবাড়ী জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) বাদী হয়ে সরিষাবাড়ী থানায় একটি চুরি মামলা দায়ের করেন (মামলা নং-১২, ধারা: ৩৭৯ পেনাল কোড)।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন জানায়, গ্রেফতারকৃত আসামিরা জামিনে মুক্তি পেলে পুনরায় বড় ধরনের অপরাধ ঘটাতে পারে এবং পলাতক হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই তাদের জামিনের তীব্র বিরোধিতা করে জেলহাজতে প্রেরণের জন্য আদালতে প্রতিবেদন দাখিল করা হয়েছে।

​এছাড়া, চোরাই মাল উদ্ধার এবং এই চক্রের মূল রহস্য উদঘাটনের জন্য আসামিদের জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে শীঘ্রই আদালতে রিমান্ডের আবেদন করা হবে বলে পুলিশ জানিয়েছে। বিদ্যুৎ সংযোগ নিরাপদ রাখতে পুলিশের এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় জনগণ ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ২১:৪১:১৭   ১০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
বাংলাদেশ-ইইউ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ
ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রুহুল কবির রিজভীর
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইটে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের
সিনেমা সমাজের মানসিকতা পরিবর্তনের শক্তিশালী মাধ্যম : তথ্য মন্ত্রী
সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী
অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ