কালকিনিতে ‘জাতীয় ফল মেলা’ উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » কালকিনিতে ‘জাতীয় ফল মেলা’ উদ্বোধন
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬



কালকিনিতে ‘জাতীয় ফল মেলা’ উদ্বোধন

কালকিনি প্রতিনিধি : ‘করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরের কালকিনিতে তিন দিনব্যাপী ‘জাতীয় ফল মেলা’র শুভ উদ্বোধন করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এবং উপজেলা কৃষি অফিসের আয়োজনে মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ মেলার উদ্বোধন করা হয়।
​

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন।
​

উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “দেশীয় ফল উৎপাদন ও পুষ্টির চাহিদা মেটাতে আমাদের ফল চাষে আরও বেশি উদ্বুদ্ধ হতে হবে। আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বারো মাস দেশীয় ফল উৎপাদন ও সংরক্ষণের উদ্যোগ নিতে হবে, যাতে কৃষক ও ভোক্তা উভয়ই লাভবান হতে পারেন।”
​

অনুষ্ঠানে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ উল আরেফীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সুদীপ বিশ্বাস। এ সময় অন্যান্যের মধ্যে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও এলাকার প্রান্তিক ফল চাষিরা উপস্থিত ছিলেন।
​

উদ্বোধনী পর্ব শেষে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা মেলায় প্রদর্শিত কৃষি দপ্তরের মেলায় হরেক রকমের দেশীয় ফলের প্রদর্শনী দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। এই প্রদর্শনী মেলা আগামী ৩০ জুলাই পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

বাংলাদেশ সময়: ২২:৫০:৩৭   ৭৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ষড়যন্ত্র করে মানুষের হৃদয় জয় করা যায় না : প্রতিমন্ত্রী টুকু
সরিষাবাড়ীতে সরকারি নকশাভুক্ত রাস্তা কেটে পুকুর, পুনরুদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ দাবি
কুমিল্লায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সমাবেশ ও র‌্যালি
এনামুল হক প্রিন্সের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল
সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ
বন্দরে তুলার গোডাউনে আগুনে আড়াই কোটি টাকার ক্ষতি
রাজশাহী নিউ ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ডিসেম্বরের মধ্যে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ: মুখ্যসচিব
জুলাইকে অস্বীকার করে রাজনীতি করার সুযোগ নেই : তথ্যমন্ত্রী
আলজেরিয়ার সঙ্গে সমঝোতা স্মারক জ্বালানি সহযোগিতার নতুন সুযোগ : হুমায়ুন কবির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ