ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপান শিক্ষা সেমিনার অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপান শিক্ষা সেমিনার অনুষ্ঠিত
বুধবার, ২৯ জুলাই ২০২৬



ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপান শিক্ষা সেমিনার অনুষ্ঠিত

জাপানে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থী, গবেষক ও শিক্ষাবিদদের জন্য আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘জাপান শিক্ষা সেমিনার ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

জাপানিজ ইউনিভার্সিটিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (জেইউএএবি) এবং বাংলাদেশে জাপান দূতাবাস যৌথভাবে আয়োজিত সেমিনাটি নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন অডিটোরিয়ামে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

জেইউএএবি জাপান থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী বাংলাদেশী পেশাজীবীদের একটি অরাজনৈতিক ও সামাজিক সংগঠন। সংগঠনটির সদস্যরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত আছেন।

সংগঠনটি দীর্ঘদিন ধরে বাংলাদেশে জাপানীজ ভাষা শিক্ষা ও জাপানের সংস্কৃতি পরিচিত করার পাশাপাশি জাপান ফাউন্ডেশন এবং বাংলাদেশে জাপান দূতাবাসের সহযোগিতায় শিক্ষা সেমিনার আয়োজন করে আসছে।

এছাড়াও অনুষ্ঠানে ঢাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, বাংলাদেশে জাপান দূতাবাসের সংস্কৃতি ও জনসংযোগ বিভাগের প্রধান ইউ আওয়াগি প্রমুখ বক্তব্য রাখেন।

সকাল সাড়ে ১০ টায় নিবন্ধনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরবর্তী সময়ে উদ্বোধনী বক্তব্য, জাপান সরকারের বিভিন্ন বৃত্তি বিশেষ করে মেক্সট স্কলারশিপ সম্পর্কিত বিস্তারিত উপস্থাপনা এবং প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

এছাড়া জাপানে উচ্চশিক্ষার সুযোগ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া, শিক্ষাজীবনের বাস্তব অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ২২:৫৭:১৬   ২ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী
২০২৭ সালের রমজানের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
বোয়ালমারীতে ধর্ষণে প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই
এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপান শিক্ষা সেমিনার অনুষ্ঠিত
বিএনপি’র ইতিহাস স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস : এ জেড এম জাহিদ হোসেন
রূপগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
টাইব্রেকারে সিডনি এফসিকে হারাল টটেনহ্যাম
সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর : পরিবেশমন্ত্রী
ব্রুনাইয়ে বাংলাদেশি শ্রমিকদের আরও কর্মসংস্থানের সুযোগ চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ