সদরপুরে কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, আটক ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » সদরপুরে কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, আটক ২
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬



---

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নে এক কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই যুবককে আটক করে সদরপুর থানা পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ জুলাই রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ১০ থেকে ১২ জন যুবক দেশীয় অস্ত্র নিয়ে ওই কিশোরীর বাড়িতে যায়। প্রথমে তারা বাড়ির দরজায় ডাকাডাকি করে। দরজা না খোলায় জোরপূর্বক ঘরে প্রবেশ করে কিশোরীকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। এ সময় স্থানীয় লোকজন বাধা দেওয়ার চেষ্টা করলে অস্ত্রের ভয় দেখিয়ে তাদের সরে যেতে বাধ্য করা হয়।
অভিযোগ অনুযায়ী, কিশোরীকে বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরের একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে তিনজন ধর্ষণ করে। পরে কিশোরী অসুস্থ হয়ে পড়লে তাদের দুই সহযোগী মোটরসাইকেলে করে তাকে প্রধান সড়কে নিয়ে আসে। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পেরে দুইজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। আটক দুইজন হলেন হেলাল মৃধা (১৮) ও রহিজ শিকদার (১৭)। তবে অভিযোগে উল্লিখিত অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এদিকে ভুক্তভোগীকে আজ শুক্রবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল আল মামুন শাহ বলেন, অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় যারা জড়িত, তাদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২:১৬:৪৯   ৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নটরডেম ও সেন্ট জোসেফে মেধার জয়, রিয়নের স্বপ্ন মহাকাশ ছোঁয়া
বোয়ালমারীতে প্রাথমিক বিদ্যালয়ের এতিম শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ
সঙ্গী বারবার দোষ চাপালে কীভাবে সামলাবেন
নবম-দশমের বাংলা সাহিত্য বইয়ে জিয়ার ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’
জার্মানিতে ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আরব সামরিক প্রধানদের গোপন বৈঠক
তেহরান ওয়াশিংটন উত্তেজনা কমাতে মধ্যস্থতায় চীন
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৯, উদ্ধার অস্ত্র ও মাদক
ইরানে ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিতের প্রস্তাব পাস প্রতিনিধি পরিষদে
২০তম এশিয়ান গেমসের উদ্বোধনে যোগ দিতে জাপান গেলেন সেনাপ্রধান
কালকিনিতে সৈয়দ আবুল হোসেন কলেজের নাম পরিবর্তনের উদ্যোগে ক্ষোভ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ