এনজিওর নামে অর্ধকোটি টাকা আত্মসাৎ,মাদারগঞ্জে ইউপি সদস্য গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » এনজিওর নামে অর্ধকোটি টাকা আত্মসাৎ,মাদারগঞ্জে ইউপি সদস্য গ্রেফতার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬



এনজিওর নামে অর্ধকোটি টাকা আত্মসাৎ,মাদারগঞ্জে ইউপি সদস্য গ্রেফতার

জামালপুর প্রতিনিধি: এনজিওর মাধ্যমে গরু দেওয়ার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের প্রায় অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

​গ্রেফতারকৃত মোহাম্মদ আলী জিন্নাহ মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য এবং ওই এলাকার সাবেক ইউপি সদস্য মরহুম বদিউজ্জামাল বদির ছেলে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালে বিভিন্ন ব্যক্তিকে এনজিওর মাধ্যমে গরু পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন জিন্নাহ। পরবর্তীতে পাওনাদারদের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তিনি তা রক্ষা করেননি। একপর্যায়ে পরিস্থিতি বেগতিক দেখে তিনি এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। দীর্ঘদিন কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকায় ইউনিয়ন পরিষদ থেকে তার বেতন-ভাতা ও যাবতীয় প্রশাসনিক কার্যক্রম স্থগিত করা হয়।

​টাকা ফেরত না পেয়ে অবশেষে এক ভুক্তভোগী জিন্নাহর বিরুদ্ধে মাদারগঞ্জ মডেল থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় চরপাকেরদহ এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।

​মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ​”আসামি মোহাম্মদ আলী জিন্নাহ বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। মামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয় এবং শুক্রবার (৩১ জুলাই) বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।”

বাংলাদেশ সময়: ২২:০৫:০৩   ৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
বাংলাদেশ-ইইউ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ
ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রুহুল কবির রিজভীর
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইটে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের
সিনেমা সমাজের মানসিকতা পরিবর্তনের শক্তিশালী মাধ্যম : তথ্য মন্ত্রী
সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী
অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ