সরিষাবাড়ীতে জমি বিরোধে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখম, থানায় অভিযোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে জমি বিরোধে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখম, থানায় অভিযোগ
শনিবার, ১ আগস্ট ২০২৬



সরিষাবাড়ীতে জমি বিরোধে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখম, থানায় অভিযোগ

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে জুয়েল (৩৫) নামে এক ব্যক্তিকে কৌশলে ডেকে নিয়ে লোহার রড ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করার অভিযোগ উঠেছে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে দেলোয়ার হোসেন নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

​গত শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে উপজেলার রায়দের পাড়া (খালেকের মোড়) এলাকায় এই নৃশংস হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী মোছাঃ রোকেয়া বেগম বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করে সরিষাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগ সূত্রে জানা যায়, রায়দের পাড়া এলাকার বাসিন্দা মোঃ জুয়েল মিয়ার সাথে একই এলাকার মৃত আঃ করিমের ছেলেদের দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধ নিষ্পত্তির জন্য স্থানীয়ভাবে একাধিকবার শালিস-বৈঠক হলেও বিবাদীপক্ষ তা বারবার অমান্য করে আসছিল।

​ঘটনার দিন শুক্রবার সন্ধ্যায় পূর্ব পরিকল্পিতভাবে মিলটন মিয়া নামে এক ব্যক্তি কৌশলে জুয়েলকে বাড়ি থেকে ডেকে খালেকের মোড় এলাকায় নিয়ে আসে। সেখানে পৌঁছানো মাত্রই তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করা হয়। একপর্যায়ে মিলটন ও তার অনুসারীরা লোহার রড ও লাঠিসোটা নিয়ে জুয়েলের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় জুয়েল রক্তাক্ত জখম হন।

এ সময় জুয়েলের ডাকচিৎকার শুনে প্রতিবেশী দেলোয়ার হোসেন তাকে বাঁচাতে এগিয়ে এলে হামলাকারীরা তাকেও এলোপাতাড়ি পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। পরে হামলাকারীরা প্রকাশ্যে জুয়েলকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

​ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে জুয়েল সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

​কান্নাজড়িত কণ্ঠে রোকেয়া বেগম বলেন, ​”তারা আমার স্বামীকে বাড়ি থেকে ডেকে নিয়ে বিনা অপরাধে নির্মমভাবে মারধর করেছে এবং প্রাণনাশের হুমকি দিয়েছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি এই অন্যায়-অত্যাচারের সুষ্ঠু বিচার চাই।”

​এদিকে ঘটনার বিষয়ে অভিযুক্ত মিলটনের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

​সরিষাবাড়ী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন জানান, “অভিযোগটি আমরা হাতে পেয়েছি। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং আসামিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বাংলাদেশ সময়: ১০:০৬:০১   ৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
বাংলাদেশ-ইইউ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ
ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রুহুল কবির রিজভীর
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইটে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের
সিনেমা সমাজের মানসিকতা পরিবর্তনের শক্তিশালী মাধ্যম : তথ্য মন্ত্রী
সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী
অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ