সদরপুরে কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, আটক ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » সদরপুরে কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, আটক ২
শনিবার, ১ আগস্ট ২০২৬



সদরপুরে কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, আটক ২

মোঃ নুরুল ইসলাম, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নে এক কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই যুবককে আটক করে সদরপুর থানা পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ জুলাই রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ১০ থেকে ১২ জন যুবক দেশীয় অস্ত্র নিয়ে ওই কিশোরীর বাড়িতে যায়। প্রথমে তারা বাড়ির দরজায় ডাকাডাকি করে। দরজা না খোলায় জোরপূর্বক ঘরে প্রবেশ করে কিশোরীকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। এ সময় স্থানীয় লোকজন বাধা দেওয়ার চেষ্টা করলে অস্ত্রের ভয় দেখিয়ে তাদের সরে যেতে বাধ্য করা হয়।
অভিযোগ অনুযায়ী, কিশোরীকে বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরের একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে তিনজন ধর্ষণ করে। পরে কিশোরী অসুস্থ হয়ে পড়লে তাদের দুই সহযোগী মোটরসাইকেলে করে তাকে প্রধান সড়কে নিয়ে আসে। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পেরে দুইজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। আটক দুইজন হলেন হেলাল মৃধা (১৮) ও রহিজ শিকদার (১৭)। তবে অভিযোগে উল্লিখিত অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এদিকে ভুক্তভোগীকে আজ শুক্রবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল আল মামুন শাহ বলেন, অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় যারা জড়িত, তাদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১:৪৭:০৮   ২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কালকিনিতে দরিদ্র মেধাবী শিক্ষার্থী রবিউলের পাশে কাতার প্রবাসী সমাজসেবক অমল বাড়ৈ
সদরপুরে কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, আটক ২
সরিষাবাড়ীতে জমি বিরোধে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখম, থানায় অভিযোগ
ক্রীড়াক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে চায় পুলিশ: আইজিপি
নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন কিসকুর মাকে আর্থিক সহযোগিতা ও চাকরির আশ্বাস দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ফতুল্লায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বন্দরে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
চীনের কারখানা খাতের কার্যক্রম জুলাইয়ে কমেছে
থ্যালাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের ডেটাবেজ তৈরির আহ্বান ডা. জুবাইদা রহমানের
ধর্মের ভিত্তিতে বিভাজনের অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ফখরুলের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ