![]()
কালকিনি,ডাসার প্রতিনিধিঃ নিউজ টু নারায়নগঞ্জ অন-লাইনে দেখে মাদারীপুরের কালকিনিতে এক অদম্য মেধাবী শিক্ষার্থীর পড়াশোনার স্বপ্ন বাঁচিয়ে রাখতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক, কাতার প্রবাসী ও ‘কাতার ভিলা’র মালিক অমল বাড়ৈ।
কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমির অষ্টম শ্রেণির দরিদ্র ও অত্যন্ত মেধাবী ছাত্র রবিউল শেখ অর্থাভাবে যখন পড়াশোনা বন্ধ হওয়ার ঝুঁকিতে পড়েছিল, ঠিক তখনই তার পাশে এসে দাঁড়ান এই মহানুভব ব্যক্তিত্ব। রবিউলের শিক্ষার ধারাবাহিকতা যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সেই মানবিক বিবেচনায় তিনি নগদ ১০,০০০ (দশ হাজার) টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
এলাকাবাসী জানান, কাতার প্রবাসী অমল বাড়ৈ সবসময়ই সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রাখেন এবং এলাকার অসহায় ও দূর্যোগে পড়া মানুষের সুখে-দুঃখে পাশে থাকেন। রবিউলের এই অনিশ্চিত মুহূর্তে তাঁর বাড়িয়ে দেওয়া সহায়তার হাত শুধু একটি শিক্ষার্থীর লেখাপড়ার পথকেই সুগম করেনি, বরং তার পুরো পরিবারকে নতুন করে আশার আলো দেখিয়েছে।
অর্থ সহায়তা পেয়ে শিক্ষার্থী রবিউল শেখ এবং তার পরিবার অমল বাড়ৈই-এর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
অমল বাড়ৈই-এর এই মহতী ও প্রশংসনীয় উদ্যোগে কালকিনিবাসী অত্যন্ত আনন্দিত ও অভিভূত। কালকিনির সর্বস্তরের জনগণের পক্ষ থেকে এই মানবিক সমাজসেবকের উজ্জ্বল ভবিষ্যৎ, উত্তরোত্তর সাফল্য এবং তাঁর পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১২:৩০:৩১ ২৪ বার পঠিত