নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন কিসকুর মাকে আর্থিক সহযোগিতা ও চাকরির আশ্বাস দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন কিসকুর মাকে আর্থিক সহযোগিতা ও চাকরির আশ্বাস দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬



নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন কিসকুর মাকে আর্থিক সহযোগিতা ও চাকরির আশ্বাস দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরে রংপুর বিভাগের চ্যাম্পিয়ন ফুটবল দলের সেরা স্ট্রাইকার কিসকু। মাঠের লড়াইয়ে সেরা হলেও, মনের কোণে তার ছোট্ট আকুতি লুকিয়ে ছিল।

গণমাধ্যমকে কিসকু জানান, যদি তার মায়ের কাছে একটি ফোন থাকত, তাহলে সে তার মায়ের সাথে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দটুকু ভাগাভাগি করে নিতে পারত। কিশোরী ফুটবলারের সেই আবেগ ছুঁয়ে যায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে।

মিরপুরে প্রতিমন্ত্রীর নিজ কার্যালয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে কিসকুর মায়ের হাতে একটি নতুন মোবাইল ফোন ও নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। একই সাথে তার স্থায়ী কর্মসংস্থানের ঘোষণা দেন প্রতিমন্ত্রী।

গণমাধ্যমে কিসকুর আকুতির কথা জানতে পেরে ক্রীড়া প্রতিমন্ত্রীসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেন। তবে বিপত্তি ঘটে যখন জানা যায়, জীবিকার তাগিদে ঢাকায় আসা কিসকুর মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিষয়টি গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। কর্মকর্তাদের অক্লান্ত পরিশ্রমে অবশেষে খোঁজ পাওয়া যায় এবং কিসকুর লালিত স্বপ্ন আজ বাস্তবে রূপ পায়।

কিসকুর মা কাজের সন্ধানে ঢাকায় এলেও এখনো স্থায়ী কোনো কাজের ব্যবস্থা করতে পারেননি। এই মানবিক বিষয়টি বিবেচনা করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, ইতোমধ্যে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে কিসকুর মাকে একটি চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে। যেন একটি স্থায়ী চাকরির মাধ্যমে নিজেকে এবং তার সন্তানকে পারিবারিকভাবে সকল প্রকার সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পারেন। প্রতিমন্ত্রী আশা প্রকাশ করে জানান, কিসকু এখানেই থেমে থাকবে না, সে আরও বহুদূর যাবে।

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী আরও একটি বড় সুখবর দেন। গত ২৭শে জুলাই জমকালো সমাপনী ও প্রানমন্ত্রীর পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রথম আসর।

প্রতিমন্ত্রী জানান, সমাপনীর ঠিক পরের দিনই প্রধানমন্ত্রী কিসকুসহ এই আসরে পুরস্কৃত হওয়া সকল খুদে ক্রীড়াবিদ এবং তাদের অভিভাবকদের রাষ্ট্রীয় বাসভবন যমুনায় নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন।

পুরস্কৃত সকল ক্রীড়াবিদ ও তাদের অভিভাবকদের সঠিক তথ্য-উপাত্ত সংগ্রহের কাজ চলছে। এই প্রক্রিয়া শেষ হওয়া মাত্রই প্রধানমন্ত্রীর সূচি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে এই বিশেষ নৈশভোজের আয়োজন করা হবে বলে নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

বাংলাদেশ সময়: ২২:৩৫:৪৬   ৭৯ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


আন্তর্জাতিক শান্তি দিবস আজ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠানের প্রয়াণ
ডেঙ্গু প্রতিরোধে সব দপ্তরকে একসঙ্গে কাজ করার নির্দেশ ডিসির
আট গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডকে হারাল ম্যানসিটি
সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সংস্কৃতি মন্ত্রীর
চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
জলবায়ু-সহনশীল, জ্বালানি-সুরক্ষিত ও টেকসই বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়া গড়ে তোলার আহ্বান করেন স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ