কালকিনিতে দরিদ্র মেধাবী শিক্ষার্থী রবিউলের পাশে কাতার প্রবাসী সমাজসেবক অমল বাড়ৈ

প্রথম পাতা » ছবি গ্যালারী » কালকিনিতে দরিদ্র মেধাবী শিক্ষার্থী রবিউলের পাশে কাতার প্রবাসী সমাজসেবক অমল বাড়ৈ
শনিবার, ১ আগস্ট ২০২৬



কালকিনিতে দরিদ্র মেধাবী শিক্ষার্থী রবিউলের পাশে কাতার প্রবাসী সমাজসেবক অমল বাড়ৈ

কাল‌কি‌নি,ডাসার প্রতিনিধিঃ নিউজ টু নারায়নগঞ্জ অন-লাই‌নে দে‌খে মাদারীপুরের কালকিনিতে এক অদম্য মেধাবী শিক্ষার্থীর পড়াশোনার স্বপ্ন বাঁচিয়ে রাখতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক, কাতার প্রবাসী ও ‘কাতার ভিলা’র মালিক অমল বাড়ৈ।
​কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমির অষ্টম শ্রেণির দরিদ্র ও অত্যন্ত মেধাবী ছাত্র রবিউল শেখ অর্থাভাবে যখন পড়াশোনা বন্ধ হওয়ার ঝুঁকিতে পড়েছিল, ঠিক তখনই তার পাশে এসে দাঁড়ান এই মহানুভব ব্যক্তিত্ব। রবিউলের শিক্ষার ধারাবাহিকতা যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সেই মানবিক বিবেচনায় তিনি নগদ ১০,০০০ (দশ হাজার) টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
​এলাকাবাসী জানান, কাতার প্রবাসী অমল বাড়ৈ সবসময়ই সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রাখেন এবং এলাকার অসহায় ও দূর্যোগে পড়া মানুষের সুখে-দুঃখে পাশে থাকেন। রবিউলের এই অনিশ্চিত মুহূর্তে তাঁর বাড়িয়ে দেওয়া সহায়তার হাত শুধু একটি শিক্ষার্থীর লেখাপড়ার পথকেই সুগম করেনি, বরং তার পুরো পরিবারকে নতুন করে আশার আলো দেখিয়েছে।
​অর্থ সহায়তা পেয়ে শিক্ষার্থী রবিউল শেখ এবং তার পরিবার অমল বাড়ৈই-এর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
​অমল বাড়ৈই-এর এই মহতী ও প্রশংসনীয় উদ্যোগে কালকিনিবাসী অত্যন্ত আনন্দিত ও অভিভূত। কালকিনির সর্বস্তরের জনগণের পক্ষ থেকে এই মানবিক সমাজসেবকের উজ্জ্বল ভবিষ্যৎ, উত্তরোত্তর সাফল্য এবং তাঁর পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২:৩০:৩১   ১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কালকিনিতে দরিদ্র মেধাবী শিক্ষার্থী রবিউলের পাশে কাতার প্রবাসী সমাজসেবক অমল বাড়ৈ
সদরপুরে কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, আটক ২
সরিষাবাড়ীতে জমি বিরোধে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখম, থানায় অভিযোগ
ক্রীড়াক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে চায় পুলিশ: আইজিপি
নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন কিসকুর মাকে আর্থিক সহযোগিতা ও চাকরির আশ্বাস দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ফতুল্লায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বন্দরে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
চীনের কারখানা খাতের কার্যক্রম জুলাইয়ে কমেছে
থ্যালাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের ডেটাবেজ তৈরির আহ্বান ডা. জুবাইদা রহমানের
ধর্মের ভিত্তিতে বিভাজনের অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ফখরুলের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ