বিজয়নগরে লুডু খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১

প্রথম পাতা » চট্টগ্রাম » বিজয়নগরে লুডু খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১
শনিবার, ১ আগস্ট ২০২৬



বিজয়নগরে লুডু খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শিশুদের লুডু খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে হামদু মিয়া (৫৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শনিবার (১ আগস্ট) সকাল ৯টায় উপজেলার হরষপুর ইউনিয়নের বাগদিয়া গ্রামের বন্দের বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শুক্রবার বিকালে হামদু মিয়ার ছেলে নিরব (১১) এবং একই গ্রামের আবুল ইসলামের ছেলে ইয়াসিন (১২) লুডু খেলাকে কেন্দ্র করে মারামারিতে জড়িয়ে পড়ে। এ সময় হামদু মিয়ার লাঠির আঘাতে ইয়াসিনের মাথায় আঘাত লাগে বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনার জেরে শনিবার সকালে আবুল ইসলামের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে হামদু মিয়ার বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এ সময় সংঘর্ষে হামদু মিয়া ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন তার ছেলে হাসান (৮)।

এ ছাড়া সংঘর্ষে লিটন মিয়া (৩৫), এরশাদ (৪০), রেজু বেগম, ফারুক মিয়া, ইসলাম মিয়াসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজয়নগর থানার ওসি মো. আহসান উল্লাহ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ ঘাটনে তদন্ত চলছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:০৬:৫০   ৬১ বার পঠিত  




চট্টগ্রাম’র আরও খবর


প্রাইমারি-মাধ্যমিক স্কুলে মিড ডে মিল চালু হবে : জোনায়েদ সাকি
আ. লীগকে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে মোকাবেলা করা হবে : পানিসম্পদমন্ত্রী
বান্দরবান শহরকে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে -পার্বত্য মন্ত্রী
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক
ফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দেওয়ায় লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত
তিতাস-২৮ উদ্বোধন: জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী
আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী : কামরুল হুদা
প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম
লক্ষ্মীপুরে তিন হোটেলে ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ