মেসির ফেরার রাতে ৬ ম্যাচ পর ড্র করল মিয়ামি

প্রথম পাতা » খেলাধুলা » মেসির ফেরার রাতে ৬ ম্যাচ পর ড্র করল মিয়ামি
রবিবার, ২ আগস্ট ২০২৬



মেসির ফেরার রাতে ৬ ম্যাচ পর ড্র করল মিয়ামি

বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবারের মতো ইন্টার মিয়ামির জার্সি পরে মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। তবে তার ফেরার ম্যাচটা সুখকর হলো না মোটেও। কলম্বাস ক্রুর বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে মিয়ামি। এমএলএস চ্যাম্পিয়নরা এর আগে ৬ ম্যাচে জিতেছিল। কলম্বাসের বিপক্ষে এই ড্রয়ের ফলে সে জয়যাত্রাটা ভেঙে গেল।

মেসির ফেরার ম্যাচে নিজেদের তৃতীয় জার্সি ‘সেনিট’ প্রথমবারের মতো পরেছিল মিয়ামি। নিজেদের মাঠ ন্যু স্টেডিয়ামকে উৎসর্গ করে মিয়ামির এই জার্সিটি বানানো হয়েছে।

এই ম্যাচে মিয়ামিকে শুরুতে এগিয়ে দিয়েছিলেন লুইস সুয়ারেজ। প্রায় মাঝমাঠ থেকে তার দারুণ এক শট গিয়ে জড়ায় জালে। তবে সে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি মিয়ামি। ৩৪ মিনিটে কাসেমিরো নিজেদের জালেই বল জড়িয়ে দেন।

বিরতির একটু আগে আবারও এগিয়ে যায় মিয়ামি। সুয়ারেজের পাস থেকে গোলটা করেন নোয়াহ অ্যালেন।

মেসি মাঠে আসেন দ্বিতীয়ার্ধে। ৫৩ মিনিটে দানিয়েল পিন্তারকে তুলে নিয়ে তাকে মাঠে নামান মিয়ামি কোচ গিলের্মে হয়স। মেসি অবশ্য বারদুয়েক খুব কাছে গেলেও গোলটা করতে পারেননি।

৮৪ মিনিটে উল্টো গোলই হজম করে বসে তার দল। নির্ধারিত সময়ের ৬ মিনিট বাকি থাকতে কলম্বাসকে সমতায় ফেরান ব্রাইস মেন্দেজ।

এরপরের ১১ মিনিটে দারুণ চেষ্টা করলেও গোলের দেখা আর পায়নি মিয়ামি। ফলে ২-২ ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় মেজর লিগ সকারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।

বাংলাদেশ সময়: ১৪:০২:০৪   ৮৬ বার পঠিত  







খেলাধুলা’র আরও খবর


ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু করল বাংলাদেশ
চ্যাম্পিয়ন্স লিগে লেঁসের জালে কোমোর ৯ গোল
উজ্জীবিত ফেনেরবাচের সাথে পারলো না লিভারপুল
ভালভার্দের দুর্দান্ত গোলে এথেন্সে শেষ মুহূর্তে রিয়ালের জয়
এমবাপ্পের গোলে সান্তান্দারকে হারাল রিয়াল মাদ্রিদ
লিভারপুলের চাপ সামলে প্রিমিয়ার লিগের শীর্ষে আর্সেনাল
পেনাল্টি মিস কেইনের, ডর্টমুন্ডের সঙ্গে বায়ার্নের ড্র
এবার ব্রাইটনের চমক, টানা দুই হারে শীর্ষস্থান হারানোর শঙ্কায় সিটি
চেলসির কাছে হেরে আরও বিপদে ইউনাইটেড এবং ক্যারিক
এবিজি ইউনিভার্সিটি কাপে ইউল্যাবকে ৪-০ গোলে উড়িয়ে দিল এআইইউবি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ