বন্দরে বিশেষ অভিযানে ৪ জন গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে বিশেষ অভিযানে ৪ জন গ্রেপ্তার
রবিবার, ২ আগস্ট ২০২৬



বন্দরে বিশেষ অভিযানে ৪ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা চেষ্টা মামলার এক আসামিসহ বিভিন্ন মামলার ও পরোয়ানাভুক্ত মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২ আগস্ট) বন্দর থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারব্যাক্তিরা হলেন হত্যা চেষ্টা মামলার আসামি মো. সোহেল রানা (৩৬) এবং আদালতের পরোয়ানাভুক্ত আসামি মো. রিফাত (২৩), রকিবুল হাসান জনি (৩৩) ও মো. শাহীন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) ফজলুল হক সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন জানান, অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে মাদকসহ সব ধরনের অপরাধ দমনে বন্দর থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।

বাংলাদেশ সময়: ২৩:৪৮:৩১   ৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আন্তর্জাতিক শান্তি দিবস আজ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠানের প্রয়াণ
ডেঙ্গু প্রতিরোধে সব দপ্তরকে একসঙ্গে কাজ করার নির্দেশ ডিসির
আট গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডকে হারাল ম্যানসিটি
সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সংস্কৃতি মন্ত্রীর
চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
জলবায়ু-সহনশীল, জ্বালানি-সুরক্ষিত ও টেকসই বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়া গড়ে তোলার আহ্বান করেন স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ