কালকিনিতে ১১ দলীয় ঐক্যজোটের বিশাল গণমিছিল ও পথসভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » কালকিনিতে ১১ দলীয় ঐক্যজোটের বিশাল গণমিছিল ও পথসভা
বুধবার, ৫ আগস্ট ২০২৬



কালকিনিতে ১১ দলীয় ঐক্যজোটের বিশাল গণমিছিল ও পথসভা

কাল‌কি‌নি প্রতিনিধিঃ ঐতিহাসিক ৫ আগস্টের গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে মাদারীপুরের কালকিনিতে বিশাল গণমিছিল, বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৫ আগস্ট (বুধবার) বিকেলে ১১ দলীয় ঐক্যজোট কালকিনি উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
​বিকেল ৪টায় কালকিনি মাদ্রাসা মাঠে ১১ দলীয় ঐক্যজোটের ব্যানারে উপজেলা ও স্থানীয় পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ সমবেত হন। পরে সেখান থেকে একটি মহাসমাবেশ সদৃশ গণমিছিল বের করা হয়। মিছিলটি কালকিনি শহরের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে উপজেলার মাছ বাজার এলাকায় গিয়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।
​পথসভায় অতিথি ও জোট নেতারা বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা আমির মাওলানা এনামুল হক, ডাসার উপজেলা আমির মাওলানা আবদুস সালাম আকন, কালকিনি পৌরসভার আমির মাওলানা রফিকুল ইসলাম, কালকিনি পৌরসভার মেয়র প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কালকিনি পৌরসভার সভাপতি হাফেজ মাওলানা হাসান জামান খান এবং কালকিনি পৌরসভা নায়েবে আমির মাওলানা এস এম শাহ আলমসহ ১১ দলীয় ঐক্যজোটের উপজেলা ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের শীর্ষ নেতারা।
​পথসভায় বক্তারা বলেন, “৫ আগস্টের গণঅভ্যুত্থান ছিল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার এক ঐতিহাসিক মাইলফলক। এ আন্দোলনের চেতনাকে বুকে ধারণ করে দেশের শান্তি, সামাজিক ঐক্য ও স্বাধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।”
​বক্তারা আরও বলেন, বৈষম্যহীন ও স্বৈরাচারমুক্ত একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের বিকল্প নেই। আগামী দিনে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে ঐক্যবদ্ধ সংগ্রাম অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২২:১০:১৭   ১০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গণতান্ত্রিক রূপান্তর ও এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে ফ্রান্স : রাষ্ট্রদূত
এশিয়া গেমসে রেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতল ভারত
জ্বালানির মূল্যবৃদ্ধি নিত্যপণ্যে প্রভাব পড়বে না : বাণিজ্যমন্ত্রী
গুজব ছড়ানোর আগেই প্রতিরোধ করতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ
বংশালের পুকুর পাড় সংরক্ষণ ও আধুনিকায়ন করা হবে : ডিএসসিসি প্রশাসক
নগরকান্দায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২জনের ১৫ দিনের কারাদন্ড প্রদান
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ১৯তম কাউন্সিল অব দ্য কলেজ সভা অনুষ্ঠিত
বিডিআর বিদ্রোহ, শান্তিরক্ষা মিশন ও দুর্ঘটনায় শহীদ পরিবারের ফ্ল্যাট বরাদ্দ
জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ