ফতুল্লায় ১০ পুরিয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় ১০ পুরিয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬



ফতুল্লায় ১০ পুরিয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

ফতুল্লা প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় ১০ পুরিয়া হেরোইনসহ মোঃ সাখাওয়াত হোসেন ওরফে মোহন (৩৮) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

বুধবার (৫ আগস্ট ২০২৬) রাত ৯টা ১৫ মিনিটে ফতুল্লা থানাধীন মাহমুদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাখাওয়াত ফতুল্লার ভূইঘর সরদার বাড়ি এলাকার মোঃ বদিউল আলমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিঃ) আশীষ কুমার দাসের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাহমুদপুর এলাকার নিজাম উদ্দিন রোডের একটি সাততলা ভবনের পাশ থেকে সাখাওয়াতকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, প্রাথমিক যাচাইয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে একাধিক মাদক মামলার তথ্য পাওয়া গেছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অপরাধ ও মাদক দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬:৪৩:০১   ৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সৌদি আরবের জেদ্দায় ৪র্থ ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বর্ণাঢ্য ও সফল অংশগ্রহণ
মধুখালীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালাল মহিলা পরিষদ
চরভদ্রাসনে ৬০০ তালবীজ রোপণ ও ৫০০ বৃক্ষের চারা বিতরণ
আলফাডাঙ্গায় চাচা-ভাতিজার জমি নিয়ে বিরোধ, থানায় অভিযোগ
মধুখালীতে সিঁড়ি নির্মাণ নিয়ে চাচা-ভাতিজার সংঘর্ষ, মাথায় আঘাতে চাচার মৃত্যু
ভাঙ্গা হাইওয়েতে ফের সড়ক দুর্ঘটনা
সালথায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন
বেতন-ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেয়নি সরকার: এমরান সালেহ
অব্যাহতি ও স্থায়ী বহিষ্কারের মুখে সরিষাবাড়ীর ছাত্রলীগ নেতা আজগর
একাত্তর পেরিয়ে বাহাত্তরে, স্মৃতির আকাশে জ্বলছেন নাজমুল হক নজীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ