বোয়ালমারীতে সাপের কামড়ে প্রাণ গেল ব্যবসায়ীর

প্রথম পাতা » ছবি গ্যালারী » বোয়ালমারীতে সাপের কামড়ে প্রাণ গেল ব্যবসায়ীর
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬



বোয়ালমারীতে সাপের কামড়ে প্রাণ গেল ব্যবসায়ীর

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে বাড়ি থেকে দোকানে যাওয়ার পথে বিষধর গোখরো সাপের লেজে পাড়া দেয় আক্কুব্বর শেখ (৩৫) নামে এক মুদি দোকানী। এরপর সাপে কামড়ানোর পর পার্শ্ববর্তী এলাকার এক ওঝা দিয়ে বিষ নামানোর চেষ্টার করে। ওঝার ঝাড়ফুঁকের একপর্যায়ে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বুধবার (৫ আগস্ট) দিনগত গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত আক্কুব্বর শেখ উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগর-চরভাগদিয়া গ্রামের মৃত রব্বান শেখের ছেলে। তার ছোট তিনটি সন্তান রয়েছে।

নিহতের স্বজন ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার চরভাগদিয়া,গ্রাম থেকে রাত সাড়ে ১০ টার দিকে সাতৈর বাজারে তার মুদি দোকানে যাওয়ার পথে বিষধর গোখরা সাপের লেজে পারা দিলে সাপটি ঘুরেই আকুব্বরকে ছোবল মারে। পরে তার ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যায়। ওজা কয়েক ঘন্টা ধরে ঝাড়ফুক দিয়ে বিষ নামানোর চেষ্টা করে। এতে সময় ক্ষেপন হয়। এক পর্যায়ে তার অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত পৌনে তিনটার দিকে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহতের খালাতো ভাই মোঃ নাইম বিশ্বাস বলেন, ওঝার কাছে নেওয়ার কারনে সময় ক্ষেপণ হয়েছে। ঘটনার সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে হয়তো তার জীবনটি বেঁচে যেতো।

বাংলাদেশ সময়: ১৬:৪৭:৪৯   ৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ফরিদপুরে ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার বন্ধে এডভোকেসি সভা
সব দেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই : রিজভী
সুথারের ঘূর্ণিতে নাস্তানাবুদ লঙ্কানরা, গলে ভারতের বড় জয়
সরকারি জলমহাল ইজারা প্রদান কমিটির সভা
ভারপ্রাপ্ত স্পীকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন বার্ডো প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক
নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি: ভূমির জটিলতা নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ
সোনারগাঁয়ে ১০ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত ‘ব্লেড সজিব’ গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ