প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ‘সায়েন্স টয়’ : ববি হাজ্জাজ

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ‘সায়েন্স টয়’ : ববি হাজ্জাজ
রবিবার, ৯ আগস্ট ২০২৬



প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ‘সায়েন্স টয়’ : ববি হাজ্জাজ

প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও সৃজনশীল করে গড়ে তুলতে কারিকুলামের আওতায় ‘সায়েন্স টয়’ বা বিজ্ঞানবিষয়ক খেলার উপকরণ যুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

তিনি বলেন, ‘আমরা চাই শিশুরা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ না থেকে খেলার ছলে ও হাতে-কলমে কাজ করে বিজ্ঞান শিখবে। শিশুদের শেখার প্রক্রিয়াকে আনন্দময় ও বাস্তবভিত্তিক করতেই এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’

আজ রোববার রাজধানীর একটি অভিজাত হোটেলে ইউনিসেফ বাংলাদেশ আয়োজিত ‘ফাউন্ডেশনাল লার্নিং অ্যাকশন ট্র্যাকার (এফএলএটি)’ সংক্রান্ত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, প্রাথমিক শিক্ষায় বিজ্ঞান, গণিত, ডিজাইন ও সৃজনশীলতার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। বিজ্ঞানভিত্তিক উপকরণের পাশাপাশি প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ‘ম্যাথ ল্যাব’ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে বিভিন্ন উপকরণের মাধ্যমে শিশুরা আকার, আকৃতি, যোগ, বিয়োগ, গুণ ও ভাগের মতো গণিতের মৌলিক ধারণা সহজে আয়ত্ত করতে পারবে।

ভিত্তিগত শিক্ষার (ফাউন্ডেশনাল লার্নিং) ঘাটতি দূর করার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, প্রাথমিক শিক্ষার মূল লক্ষ্য হলো প্রতিটি শিশুর মৌলিক পড়া, লেখা ও গণিতের ভিত্তি মজবুত করা। প্রাথমিক পর্যায়ে শিক্ষার ভিত্তি দুর্বল থাকলে পরবর্তীতে তা শিক্ষার্থীর পুরো শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব ফেলে।

‘আউট অব স্কুল চিলড্রেন’ বা বিদ্যালয়-বহির্ভূত শিশুদের শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনার পাশাপাশি ঝরে পড়া রোধে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, শিশুদের স্কুলে ধরে রাখতে বিনামূল্যে স্কুল ড্রেস প্রদানের সিদ্ধান্ত হয়েছে। আগামী ১৬ আগস্ট প্রথমবারের মতো এই ‘বিনামূল্যে স্কুল ইউনিফর্ম বিতরণ কর্মসূচি’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

মিড-ডে মিল কর্মসূচি সম্পর্কে ববি হাজ্জাজ বলেন, পাইলট প্রকল্পের অভিজ্ঞতা থেকে যেসব ত্রুটি-বিচ্যুতি দেখা গেছে, তা সংশোধন করে বাস্তবসম্মত ও কার্যকর বাস্তবায়ন কাঠামো তৈরি করা হচ্ছে। প্রতিটি প্রকল্প বাস্তবায়নে শক্তিশালী মনিটরিং ও মূল্যায়ন ব্যবস্থা নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা সচিব জেসমিন নাহার, ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ারস, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৩০:১৯   ৮২ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে : নিপুণ রায়
আর্থিক সংকটে বন্ধ হবে না কোনো মেধাবীর পড়াশোনা: শ্রমমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শুভ মহালয়া আজ দেবীপক্ষের সূচনায় দেবী দুর্গার আগমনী বার্তা
গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ নাজির উদ্দিন জেহাদের আত্মত্যাগ জাতির প্রেরণা : রুহুল কবির রিজভী
ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়েই এগোবে বাংলাদেশের অর্থনীতি : ববি হাজ্জাজ
সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ