সালমান শাহ হত্যা মামলায় খলচরিত্রের অভিনেতা ডন গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সালমান শাহ হত্যা মামলায় খলচরিত্রের অভিনেতা ডন গ্রেপ্তার
রবিবার, ৯ আগস্ট ২০২৬



সালমান শাহ হত্যা মামলায় খলচরিত্রের অভিনেতা ডন গ্রেপ্তার

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলচরিত্রের অভিনেতা আশরাফুল হক ওরফে ডন হককে গ্রেপ্তার করা হয়েছে।

আজ রোববার দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করা হয়। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার গণমাধ্যমকে বলেন, ইমিগ্রেশন পুলিশ ডনকে গ্রেপ্তার করে। পরে তাঁকে এসে নিয়ে যায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল। সিআইডি একটি মামলা তদন্ত করছে। এই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন গণমাধ্যমকে বলেন, চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় ডনকে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর গত বছর আদালত হত্যা মামলার নির্দেশ দেন। পরে মামলা দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:৩১:০৭   ১১২ বার পঠিত  







ছবি গ্যালারী’র আরও খবর


সহিংসতা ও নৈরাজ্যের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে: কাদের গনি চৌধুরী
জয়িতা ফাউন্ডেশনের কার্যক্রম জোরদার ও শূন্য পদ পূরণের সুপারিশ সংসদীয় কমিটির
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সংসদীয় কমিটির একগুচ্ছ সুপারিশ
প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর
ইসলামাবাদে বাংলাদেশের স্পিকারের সঙ্গে জারদারির বৈঠক
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ দেশের মানুষ: রিজভী
তিন বছরের মধ্যে মজুরি নির্ধারণে শ্রমিক-মালিকের সমন্বিত উদ্যোগ: শ্রমমন্ত্রী
নারী সাংবাদিকদের উন্নয়নে আর্থিক সহায়তাসহ উদ্যোগ নেবে সরকার: তথ্যমন্ত্রী
নগরকান্দায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
সরিষাবাড়ীতে ইয়াবাসহ গ্রেফতার ১, কারাগারে প্রেরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ