জামালপুরে গর্তের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে গর্তের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
রবিবার, ৯ আগস্ট ২০২৬



জামালপুরে গর্তের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে ইটভাটার গর্তে জমে থাকা পানিতে ডুবে সাব্বির (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশুটি মাদারগঞ্জ সীমান্ত ঘেঁষা হাজরাবাড়ী পৌরসভার চর আদিয়াপাড়া এলাকার মুঞ্জু মৃধার ছেলে।

​স্থানীয় সূত্র জানায়, আজ রোববার (৯ আগষ্ট) বেলা ১১টার দিকে জটিয়াপাড়া মোড় সংলগ্ন এলাকায় অবস্থিত ‘মা ব্রিকস’ নামের একটি ইটভাটার পাশে খেলাধুলার সময় গর্তে জমে থাকা গভীর পানিতে পড়ে নিখোঁজ হয় শিশুটি। পরবর্তীতে দুপুর ২টার দিকে শিশুটির লাশ পানিতে ভেসে উঠলে স্বজন ও স্থানীয়রা উদ্ধার করেন।

​ইটভাটার ঝুঁকিপূর্ণ ও অরক্ষিত গর্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মাদারগঞ্জ থানার ওসি জানান, এ বিষয়ে এখনও কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ২২:২০:১৭   ১২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
চার ঘণ্টার বৈঠকেও নির্ধারণ হয়নি উৎসব-বন্ধনের বাসভাড়া
নাগরিক অধিকার ফোরামের সঙ্গে এসপির মতবিনিময়, অপরাধ দমনে সহযোগিতা কামনা
শুভ হত্যা: অনিকের বাবা-মাসহ গ্রেপ্তার ৪
বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান
বিমানবাহিনীর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশের খসড়া চূড়ান্ত
সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ