সদরপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ অনুষ্ঠিত, প্রধান অতিথি মামুনুল হক

প্রথম পাতা » ছবি গ্যালারী » সদরপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ অনুষ্ঠিত, প্রধান অতিথি মামুনুল হক
রবিবার, ৯ আগস্ট ২০২৬



সদরপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ অনুষ্ঠিত, প্রধান অতিথি মামুনুল হক

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে রোববার (৯ আগস্ট) সদরপুর স্টেডিয়াম মাঠে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এবং প্রধান মেহমান হিসেবে বক্তব্য দেন সংগঠনের অভিভাবক পরিষদ সদস্য আল্লামা শাহ আকরাম আলী। সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মিজানুর রহমান মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ফরিদপুর জেলা সভাপতি মাওলানা আমজাদ হোসাইন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি শরাফাত হোসাইন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন এবং কেন্দ্রীয় শ্রমিক মজলিসের সভাপতি মাওলানা তোফাজ্জেল হোসেন মিয়াজী। সমাবেশে সংগঠনের ফরিদপুর জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ছাত্র মজলিস, শ্রমিক মজলিস ও যুব মজলিসের নেতারা এবং বিভিন্ন উপজেলা ও থানা শাখার সভাপতিরা বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মামুনুল হক গণভোট ও সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, “একই সাধারণ নির্বাচনে ৫০ শতাংশ ভোট পেয়ে একজন বৈধ প্রধানমন্ত্রী হলেন, অপরদিকে ৭০ শতাংশ ভোট পেয়ে গণভোট অবৈধ হয় কীভাবে?” তিনি আরও বলেন, “একই মাতৃগর্ভ থেকে জন্ম নেওয়া জমজ দুই সন্তানের একজন বৈধ, অন্যজন অবৈধ—এটা তো হতে পারে না। যদি গণভোট অবৈধ হয়, তাহলে বর্তমান সরকারও অবৈধ।”
সমাবেশে নাগরিক সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকীকে আগামীতে সদরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন আল্লামা মামুনুল হক। এ সময় তিনি সদরপুরের স্থানীয় নেতৃত্ব ও সাংগঠনিক কর্মকাণ্ড নিয়েও বক্তব্য দেন।
সমাবেশের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উবাদা বিন নাসির। স্বাগত বক্তব্য দেন নাগরিক সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী। সমাবেশে সদরপুর ও আশপাশের এলাকার বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও বিভিন্ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:২৪:০১   ১৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
চার ঘণ্টার বৈঠকেও নির্ধারণ হয়নি উৎসব-বন্ধনের বাসভাড়া
নাগরিক অধিকার ফোরামের সঙ্গে এসপির মতবিনিময়, অপরাধ দমনে সহযোগিতা কামনা
শুভ হত্যা: অনিকের বাবা-মাসহ গ্রেপ্তার ৪
বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান
বিমানবাহিনীর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশের খসড়া চূড়ান্ত
সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ