টেকনাফের সংরক্ষিত বনে ৪০ হেক্টরের নতুন বাগানে চারা রোপণ করলেন পরিবেশ প্রতিমন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » টেকনাফের সংরক্ষিত বনে ৪০ হেক্টরের নতুন বাগানে চারা রোপণ করলেন পরিবেশ প্রতিমন্ত্রী
রবিবার, ৯ আগস্ট ২০২৬



টেকনাফের সংরক্ষিত বনে ৪০ হেক্টরের নতুন বাগানে চারা রোপণ করলেন পরিবেশ প্রতিমন্ত্রী

কক্সবাজারের টেকনাফের সংরক্ষিত বনাঞ্চলে সৃজিত নতুন বাগান পরিদর্শন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

আজ পরিবেশ প্রতিমন্ত্রী টেকনাফ রেঞ্জের মুচনী বিটের রঙ্গিখালী বনাঞ্চলে সৃজিত ৪০ হেক্টর বাগান পরিদর্শন করেন। এসময় তিনি বাগানে একটি চালতা গাছের চারা রোপণ করেন।

প্রতিমন্ত্রী বলেন, কক্সবাজারের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে। ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে ৮ থেকে ১০ আগস্ট পর্যন্ত এই তিন দিনে ২০ হাজার গাছের চারা রোপণ করা হবে। প্রতিবেশ সংকটাপন্ন এ দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে গাছগুলো ভূমিকা রাখবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে তিনি দ্বীপটিকে প্লাস্টিক ও দূষণমুক্ত রাখতে দ্বীপবাসীকে ভূমিকা রাখার আহ্বান জানান।

প্রতিমন্ত্রী কক্সবাজার দক্ষিণ বন বিভাগের আওতায় এক হাজার একশত তিন হেক্টর বনভূমি পরিদর্শন করেন। এখানে সাড়ে ২৭ লাখ গাছের চারা রোপণ করা হয়েছে। দীর্ঘ মেয়াদি সৃজিত এসব বাগানে ফলজ, বনজ ও ওষুধিসহ প্রায় ৫৬ প্রজাতির বৃক্ষ রয়েছে।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে বন বিভাগের চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন, সহকারী বন সংরক্ষক, টেকনাফ ও উখিয়া মোঃ মনিরুল ইসলাম, টেকনাফ রেঞ্জ কর্মকর্তা মোঃ আব্দুর রশীদসহ বিভিন্ন বিটের বিট কর্মকর্তা, পুলিশ, ফরেস্ট গার্ড এবং বন পাহারা দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গতকাল সেন্ট মার্টিন দ্বীপের মধ্যভাগে বাংলাদেশ কোস্টগার্ডের কার্যালয় মাঠে নারকেলের চারা রোপণের মধ্য দিয়ে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ প্রতিমন্ত্রী।

বাংলাদেশ সময়: ২২:২৮:০৬   ৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


বান্দরবানকে পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চাই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে : আবু সুফিয়ান এমপি
পাহাড়ে মানসম্মত শিক্ষার উন্নয়ন ও অর্থনীতি বিকাশে কাজ করছে সরকার : পার্বত্যমন্ত্রী
পার্বত্যাঞ্চলের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন
আমাদের অনেক শ্রম, ত্যাগ স্বীকার করতে হচ্ছে : এ্যানি
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মিলল ৫হাজার ভারতীয় মোবাইল ফোন ডিসপ্লে
একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত : মীর হেলাল
রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য — পার্বত্য মন্ত্রী
এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক গ্যাস সরবরাহ
নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে : পানিসম্পদমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ