বুধবার, ১২ আগস্ট ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার আশা ফিকে হওয়ায় ব্রেন্টের দাম ৯০ ডলার ছাড়াল

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার আশা ফিকে হওয়ায় ব্রেন্টের দাম ৯০ ডলার ছাড়াল
বুধবার, ১২ আগস্ট ২০২৬



ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার আশা ফিকে হওয়ায় ব্রেন্টের দাম ৯০ ডলার ছাড়াল

যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার সম্ভাবনা কমে যাওয়ায় মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে প্রধান জ্বালানি তেল ব্রেন্ট নর্থ সি ক্রুডের দাম ব্যারেল প্রতি ৯০ ডলার ছাড়িয়েছে।
ব্রেন্টের দাম ব্যারেলপ্রতি ৯০ দশমিক ০২ ডলারে ওঠে। সোমবারের তুলনায় দাম বেড়েছে ২ দশমিক ৫ শতাংশের বেশি।

লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রধান তেল কোম্পানি ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও ২ দশমিক ৭ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৮৪ দশমিক ৩২ ডলারে উঠেছে।

বাংলাদেশ সময়: ১৬:৪৭:৩৬   ১৩ বার পঠিত