কুষ্টিয়ায় ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ১

প্রথম পাতা » খুলনা » কুষ্টিয়ায় ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ১
বুধবার, ১২ আগস্ট ২০২৬



কুষ্টিয়ায় ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ১

কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা, ফেনসিডিল, ভারতীয় মদ, বিভিন্ন ধরনের ট্যাবলেট ও পাতার বিড়িসহ বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে একজনকে আটক করা হয়েছে।

আজ দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তেতে এই তথ্য বাসস’কে নিশ্চিত করেন ৪৭ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি।

বিজিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে দৌলতপুর উপজেলার মোল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২৬ পিস ইয়াবা ভারতীয় ও একটি মোটরসাইকেলসহ হাসেন (৪০) নামের এক চোরাকারবারিকে আটক করা হয়।

এরপর বুধবার মধ্যরাতে চিলমারী এলাকার রারপাড়া কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২৯ বোতল ভারতীয় মদ, ১ হাজার ডেক্সামেথাসন ট্যাবলেট, ১ হাজার ৯৮০টি সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট ও ৪৮০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার হয়। একই সময় বিজিবি’র অন্য একটি দল শেওড়াতলা মাঠ এলাকায় অভিযান চালিয়ে ২৪ বোতল ভারতীয় ফেনসিডিল, ১ হাজার ১৩০টি সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ১ হাজার ১৬০টি ডেক্সামেথাসন ট্যাবলেট ও ৪০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করে।

অন্যদিকে ভোরে রামকৃষ্ণপুর বিওপি’র টহল দল নিজপাড়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় মদ, ৫২০টি সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট ও ২৪০প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করে।

এসব জব্দ মালামালের আনুমানিক মূল্য ২৮ লাখ ২২ হাজার ৪৫০ টাকা।

বিজিবি আরও জানায়, আটক লালন হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কার্যক্রম চলছে। সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্য ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি’র গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬:৪৬:৪৩   ৮৭ বার পঠিত  




খুলনা’র আরও খবর


অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
খুলনায় ক্রিকেটের উন্মাদনা ; পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের
অবৈধভাবে গ্যাস বিক্রি করায় চুয়াডাঙ্গায় ১ ব্যবসায়ীর জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ