বোয়ালমারীতে ৬ মামলার আসামি আ.লীগ নেতা গ্রেপ্তার

প্রথম পাতা » আইন আদালত » বোয়ালমারীতে ৬ মামলার আসামি আ.লীগ নেতা গ্রেপ্তার
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬



বোয়ালমারীতে ৬ মামলার আসামি আ.লীগ নেতা গ্রেপ্তার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক এস এম ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ২০২৪ সালের ৫ আগস্টের আগে ও পরে বিভিন্ন থানায় ছয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে তাঁকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ভীমপুর বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এস এম ফারুক হোসেন ঘোষপুর ইউনিয়নের পূবিলা গ্রামের মঈনুদ্দিনের ছেলে। তিনি ঘোষপুর ইউনিয়ন পরিষদের দুইবারের চেয়ারম্যান ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্টের আগে ও পরে বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে ছয়টি মামলা হয়। মামলার পর থেকে তিনি দীর্ঘদিন বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ফারুক হোসেনের নামে মোট ছয়টি মামলা রয়েছে। একাধিক মামলার আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাঁকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:৩৬:৩৫   ৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


ফরিদপুরে শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল
এমপি গাজী নজরুল ও তাঁর প্রথম স্ত্রী রিমান্ডে
ফরিদপুরে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন
অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডের রায় : চিফ প্রসিকিউটর
হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আর আপিলের সুযোগ নেই : চিফ প্রসিকিউটর
নারায়ণগঞ্জে জামাল হত্যা মামলা : একজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১
বোয়ালমারীতে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে কবিরাজের ১০ বছরের কারাদণ্ড
ফরিদপুরে কিশোরীকে যৌন নিপীড়নের দায়ে কবিরাজের ১০ বছরের কারাদণ্ড
ফরিদপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে ২ জনের সশ্রম ‌কারাদণ্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ