শনিবার, ১৫ আগস্ট ২০২৬

সুনামগঞ্জে স্থানীয় সরকার নির্বাচনে নারীর প্রতিনিধিত্ব শীর্ষক গোলটেবিল বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » সুনামগঞ্জে স্থানীয় সরকার নির্বাচনে নারীর প্রতিনিধিত্ব শীর্ষক গোলটেবিল বৈঠক
শনিবার, ১৫ আগস্ট ২০২৬



সুনামগঞ্জে স্থানীয় সরকার নির্বাচনে নারীর প্রতিনিধিত্ব শীর্ষক গোলটেবিল বৈঠক

জেলায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে গণতন্ত্রকে শক্তিশালীকরণ কার্যক্রম, নারীর প্রতিনিধিত্ব, প্রত্যাশা ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক আজ অনুষ্ঠিত হয়েছে।

‘বিকশিত নারী’ নেটওয়ার্ক এর আয়োজনে ও ‘দি হাঙ্গার প্রজেক্ট’ বাংলাদেশ এর সহযোগিতায় আজ শনিবার বেলা সাড়ে ১১টায় শহীদ জগৎ জ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

‘বিকশিত নারী’ নেটওয়ার্কের সভাপতি আয়শা সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ইমাম মুয়াজ্জিন পরিষদের প্রচার সম্পাদক মাওলানা নূর হোসেন, দি হাঙ্গার প্রজেক্টের কো-অর্ডিনেটর একে কুদরতপাশা, সাবেক ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, মারজানা ইসলাম, ইয়ূথ সম্বনয়ক ইয়াহইয়া হাসান, নাজিয়া সরদার প্রমুখ।

অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন সম্বনয়ক এম আর রাসেল।

সভায় বক্তারা বলেন, যে সমাজে নারী জাতি সচেতন থাকবে, সেখানে উন্নয়ন হবে। দেশের গণতন্ত্রকে সমৃদ্ধ করতে হলে নারী জাগরণ অত্যাবশক। যুগে যুগে নারীরা দেশের কাজে নিবেদিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:২৯:১২   ৭ বার পঠিত