মানুষের সেবায় কাজ করে যাচ্ছে ‘মাস্তুল ফাউন্ডেশন’: ভূমিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » মানুষের সেবায় কাজ করে যাচ্ছে ‘মাস্তুল ফাউন্ডেশন’: ভূমিমন্ত্রী
শনিবার, ১৫ আগস্ট ২০২৬



মানুষের সেবায় কাজ করে যাচ্ছে ‘মাস্তুল ফাউন্ডেশন’: ভূমিমন্ত্রী

দেশ ও দেশের বাইরে নিরবিচ্ছিন্নভাবে মানুষের সেবায় কাজ করে যাওয়া মাস্তুল ফাউন্ডেশনের ভূয়সী প্রশংসা করে তাদের উদ্যোগগুলোকে স্বাগত জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

আজ (শনিবার) বেলা সাড়ে ১১টায় রাজশাহী মহানগরীর হজের মোড়ে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এই প্রতিষ্ঠানটির কাজ কেবল টিউবওয়েল বা সেলাই মেশিন বিতরণে সীমাবদ্ধ নয়, বরং যেকোনো প্রাকৃতিক দুর্যোগে তারা বিভিন্ন সেবা নিয়ে মানুষের পাশে দাঁড়ায়। আন্তর্জাতিক ক্ষেত্রেও এই প্রতিষ্ঠানের ভূমিকা অনেক। গাজা ও ফিলিস্তিনে নির্যাতিত মুসলিমদের জন্য মাস্তুল ফাউন্ডেশন সুষম খাদ্য, ওষুধ ও আর্থিক সহযোগিতা প্রদান করছে।

রাজশাহীতে বিশুদ্ধ পানি সরবরাহে মাস্তুল ফাউন্ডেশনের এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী হিসেবে উল্লেখ করে তিনি স্থানীয় দায়িত্বশীল ও স্বেচ্ছাসেবকদের স্বচ্ছতার সাথে এই ত্রাণ সামগ্রী বিতরণের নির্দেশ দেন।

এসময়, কারাগারে থাকাকালীন নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে মন্ত্রী বলেন, কারাগারে থাকাকালীন আমি পানির কষ্ট অনুভব করেছি। সেই অভিজ্ঞতা থেকে আমি সবসময় মানুষের জন্য বিশুদ্ধ পানির সুব্যবস্থা করতে সচেষ্ট থাকি।

মন্ত্রী আরও বলেন, সৎ, দক্ষ এবং অভিজ্ঞ ব্যক্তির পরিচালনায় এই সংস্থাটি সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।

মন্ত্রী রাজশাহীর শান্তি ও উন্নয়নের ধারা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং এলাকার উন্নয়ন ও সেবামূলক কাজে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এসময়, সেখানে আরও উপস্থিত ছিলেন, মাস্তুল ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ আকমল হোসেন আজাদ, রাজশাহী লায়ন্স ক্লাবের সভাপতি মো. ইফতিয়ার মাহমুদ বাবুসহ মাস্তুল ফাউন্ডেশনের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

অনুষ্ঠান শেষে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে মাস্তুল ফাউন্ডেশনের পক্ষ থেকে উপকারভোগীদের হাতে ২২টি টিউবওয়েল ও একটি সেলাই মেশিন তুলে দেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬:৩১:২৫   ৬৮ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
৩৮ হাজার পিস ইয়াবা জব্দের ঘটনায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
পূজায় পরিবেশ অস্থিতিশীল করতে প্রচুর গ্রুপ বসে আছে, সচেতন থাকায় জোর ডিসির
এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন
সহিংসতার মূল উৎস মাদককে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে - প্রতিমন্ত্রী মীর হেলাল
সড়ক ও সেতু নির্মাণের পাশাপাশি হবে পুনর্বাসন কাজ - বাণিজ্যমন্ত্রী
নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ