সেবার মান বাড়াতে স্বাস্থ্য ব্যবস্থাপকদের প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » সেবার মান বাড়াতে স্বাস্থ্য ব্যবস্থাপকদের প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
শনিবার, ১৫ আগস্ট ২০২৬



সেবার মান বাড়াতে স্বাস্থ্য ব্যবস্থাপকদের প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান বাড়াতে স্বাস্থ্য ব্যবস্থাপকদের বিশেষ প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

আজ শনিবার দুপুরে সাভারে অবস্থিত হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ও পরে সাভার উপজেলা হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

সাভারে অবস্থিত হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট দ্রুত চালুর উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়ে এম এ মুহিত বলেন, সরকার দেশের ৫০০টি উপজেলায় ১৫০ শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে। তবে, শুধু অবকাঠামো তৈরি করলেই চলবে না; সঠিক ব্যবস্থাপনা ও সুশাসন নিশ্চিত না হলে সাধারণ মানুষ কাক্সিক্ষত সেবা পাবে না। এ জন্যই তৃণমূল থেকে জেলা পর্যায় পর্যন্ত স্বাস্থ্য প্রশাসন পরিচালনায় যুক্ত চিকিৎসকদের ধাপে ধাপে ‘হেলথ ম্যানেজমেন্ট’ বিষয়ে আধুনিক প্রশিক্ষণ দেওয়া হবে।

পরিদর্শনকালে ইনস্টিটিউটের বর্তমান পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ২০২২ সালে জনগণের টাকায় দৃষ্টিনন্দন এই ভবনগুলো তৈরি করা হয়েছে। আজ চার বছর পেরিয়ে গেলেও এগুলো কোনো কাজেই লাগানো হচ্ছে না। সেখানেও দুর্নীতি, অব্যবস্থাপনা এবং অবহেলার সুস্পষ্ট ছাপ দেখতে পেয়েছি। সরেজমিন বিষয়টি দেখেছি এবং এ নিয়ে আমরা খুব দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. মুহিত বলেন, স্বাস্থ্যখাতে সুশাসন নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। তৃণমূল পর্যায়ে সেবার মান বৃদ্ধি করে একটি ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ গড়ে তোলার প্রত্যয় নিয়ে সরকার কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩:১১:০৬   ৮০ বার পঠিত  







ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিলেটে হারিয়ে যাওয়া মুঠোফোন উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিল পুলিশ
১৯ নভেম্বর লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি পরিদর্শনে ত্রাণমন্ত্রী দুলু
জলবায়ু অর্থায়নে অনুদান চেয়ে ডি-৮-এ বাংলাদেশের প্রস্তাব
নৌপথ সচল করতে আরও সাড়ে ৪ হাজার কিলোমিটার খননের উদ্যোগ
আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
রামিসা হত্যা মামলার আপিল নিষ্পত্তিতে নজির, শুরু হচ্ছে তিন হত্যা মামলার শুনানি : আইনমন্ত্রী
শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী
আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের সেনাপ্রধানের বৈঠক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ