ভুল প্রচার সামাজিক মাধ্যমে: সরিষাবাড়ীতে সৎ মা নয়, প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়ায় পালিয়েছিল তরুণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভুল প্রচার সামাজিক মাধ্যমে: সরিষাবাড়ীতে সৎ মা নয়, প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়ায় পালিয়েছিল তরুণ
রবিবার, ১৬ আগস্ট ২০২৬



ভুল প্রচার সামাজিক মাধ্যমে: সরিষাবাড়ীতে সৎ মা নয়, প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়ায় পালিয়েছিল তরুণ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে এক প্রবাসী স্ত্রী, ১৭ বছরের এক তরুণকে নিয়ে পালিয়ে যাওয়া ও বিয়ে কে কেন্দ্র করে চরম বিভ্রান্তি তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু স্থানীয় মাধ্যমে ঘটনাটিকে “সৎ মায়ের সাথে ছেলের প্রেম ও বিয়ে” বলে প্রচার করা হলেও অনুসন্ধানে এটি সম্পূর্ণ অসত্য প্রমাণিত হয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ভুরার বাড়ি গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম বেনীর প্রথম স্ত্রীর ছেলে সিয়াম মিয়া। সিয়ামের মা তালাকপ্রাপ্ত হওয়ার পর সে দুই ছেলে-মেয়েকে নিয়ে শিমলা বাজার এলাকায় বাসা ভাড়া করে থাকতেন। এই একই বাসায় ৯ বছরের এক সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন সৌদি প্রবাসী বিদ্যুৎ মিয়ার স্ত্রী।

​পাশাপাশি থাকার সুবাদে তরুণ সিয়াম প্রবাসীর স্ত্রীকে ‘আন্টি’ বলে ডাকতো। তবে স্বামীর অনুপস্থিতিতে একপর্যায়ে তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি প্রবাসী স্বামী দেশে ফিরে স্ত্রীর অস্বাভাবিক আচরণে সন্দেহ প্রকাশ করেন এবং একদিন তাদের আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন। এ নিয়ে বিবাদ সৃষ্টি হলে প্রবাসীর স্ত্রী তরুণ সিয়ামকে নিয়ে বাসা থেকে পালিয়ে যান। পরবর্তীতে প্রবাসী স্বামী তাদের মানিকগঞ্জের সিংগাইর থেকে উদ্ধার করে আনেন।

মূল ঘটনা আড়াল হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে “সৎ মায়ের সাথে ছেলের পরকীয়া” শিরোনামে ভুল তথ্য ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র চাঞ্চল্য ও অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

​বাস্তবে অভিযুক্ত নারী ওই তরুণের পরিবারের কেউ নন, কেবল একজন প্রতিবেশী ভাড়াটিয়া ছিলেন। তথ্য যাচাই ছাড়া এমন সংবেদনশীল ভুয়া খবর প্রচারের প্রতিবাদ জানিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

বাংলাদেশ সময়: ১৭:৫১:২১   ১৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লা থানা ওলামা দলের বিক্ষোভ: যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথেই থাকার হুশিয়ারি
ফতুল্লায় পাসপোর্ট ও এনআইডি জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ৬১ পাসপোর্ট ও সরকারি সীল জব্দ
‘ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না’
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা স্বপন
ফতুল্লায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ‘পেটকাটা রকি’ গ্রেফতার
কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ